বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’ *** যেভাবে বাংলাদেশ জয় করেছিলেন ম্যারাডোনা *** শেখ হাসিনার দেশে ফেরার পথ নিয়ে কী ইঙ্গিত দিল ভারত

তিন লাখ টাকার স্যান্ডউইচ ব্যাগ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্যান্ডউইচ ব্যাগ বলতে সবাই বোঝে খয়েরি রঙের কাগজের ব্যাগ, যার মুখ মুড়ে সেলোটেপে আটকানো থাকে। অনেকটা এমন ব্যাগ নিয়ে এসেছে বিশ্বের অন্যতম বিলাসবহুল ফ্যাশন সংস্থা লুই ভিতোঁ। তবে কাগজের নয়, এ ব্যাগ চামড়ায় তৈরি।

বিলাসবহুল এই স্যান্ডউইচ ব্যাগ তৈরি করেছেন লুই ভিতোঁ মেন'স ফ্যাশন শাখার ক্রিয়েটিভ ডিরেক্টর ও জনপ্রিয় গায়ক ফ্যারেল উইলিয়ামস। এর মূল্য ৩ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৩ লাখ টাকারও বেশি।

এই ব্যাগ লুই ভিতোঁর আইকনিক শপিং ব্যাগের রঙে পাওয়া যাবে। আকারে মোটামুটি বড় মাপের এই ক্লাচ ব্যাগের নকশা সূক্ষ্ম ভাঁজযুক্ত। ব্যাগটি ৩০ সেন্টিমিটার দীর্ঘ। এর উচ্চতা ২৭ সেন্টিমিটার ও প্রস্থ ১৭ সেন্টিমিটার।

আরো পড়ুন : ৩ সেকেন্ডে গরম কফি পান করে বিশ্ব রেকর্ড

৪ঠা জানুয়ারি এই ব্যাগের খবর সামনে আসার পর ইন্টারনেট জগতে এটি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। চলবেই না কেন, স্যান্ডউইচ ব্যাগ বলতে সবার চোখে যা ভাসে সেই হিসেবে এর দাম তো চমকে যাওয়ার মতোই!

তবে এবারই কিন্তু প্রথম নয়, লুই ভিতোঁ এর আগেও খুব সাধারণ কিছু পণ্যকে এমন বিশেষ রূপে সামনে এনে চমকে দিয়েছে সবাইকে।

এস/ আই. কে. জে/ 



স্যান্ডউইচ ব্যাগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250