মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপের মনোনয়ন দাখিল শেষ হচ্ছে আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৬ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

সোমবার (১৫ই এপ্রিল) শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের সময়। 

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ই এপ্রিল এবং মনোনয়নপত্র বাছাই ১৭ই এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ই এপ্রিল।

আপিল নিষ্পত্তি ২১ই এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ই এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ই এপ্রিল। ৮ই মে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

আরো পড়ুন: বাঙালি সংস্কৃতিকে সহ্য করতে পারে না বিএনপি : কাদের

এই ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

ইসি সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানান, মনোনয়নপত্র অনলাইনে দাখিল করতে হবে। জামানতের টাকাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন প্রার্থীরা। কাজেই সম্পূর্ণ সিস্টেমটাই অনলাইনে হবে।

এইচআ/ 


মনোনয়ন দাখিল উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250