শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

৩ উইকেট নিয়ে আইফোন জিতলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ২৪শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টুর্নামেন্টে লাহোর ফ্র্যাঞ্চাইজি ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে। গতকাল শুক্রবার (২৩শে মে) দ্বিতীয় কোয়ালিফায়ারে ৩ উইকেট নেওয়ায় বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেনের হাতে গেছে বিশেষ পুরস্কার আইফোন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভিডিওটি লাহোর কালান্দার্সের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। খবর এএফপির।

গতকাল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেন বাংলাদেশি ক্রিকেটার রিশাদ। আউট করেছেন শাদাব খান, সালমান আগা ও জিমি নিশামকে, এরা ইসলামাবাদের মূল ব্যাটসম্যান। তবে এলিমিনেটরে কিন্তু রিশাদ দলে ছিলেন না। কোয়ালিফায়ারের জন্য তাকে দলে ফেরানো হয়েছিল।

গতকাল ভালো পারফরমারদের দেওয়া চারটি পুরস্কারের শেষ পুরস্কার তুলে দেওয়ার আগে রিশাদকে দলে ফেরানোর গল্পটাও সবাইকে শোনান সামিন রানা। এ সময় তিনি জানান, পাকিস্তান পেসার জামান খানের জায়গায় রিশাদকে খেলানো কঠিন সিদ্ধান্ত ছিল।

তিনি আরও বলেন, ‘সত্যিই তুমি (রিশাদ) আমাদের গর্বিত করেছ। তুমি চাপে থাকার পরও ইসলামাবাদ ইউনাইটেডের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে বেশ ভালো বলেই আমরা জানি। এজন্য তোমার জন্য থাকছে আইফোন। আমি তোমাকে ভালোবাসি রিশাদ।’

রিশাদ হোসেন পিএসএলে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ১২টি। আর ওভারপ্রতি রান খরচ করেছেন ৯.১০। তবে গতকাল আইফোন পেয়েছেন পেসার সালমান মির্জাও। ১৬ রানে ৩ উইকেট নেওয়া এ পেসার আগেও একবার আইফোন জিতেছিলেন। আর বাকি দুটি পুরস্কার পেয়েছেন কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম।

আরএইচ/

পিএসএল রিশাদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250