মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি *** গুলশান ও হাইকোর্ট এলাকার ঘটনায় জড়িতরা শনাক্ত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্থানীয় নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিখোঁজের ২৬ বছর পর প্রতিবেশীর বাড়ি থেকে বন্দী অবস্থায় উদ্ধার!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২০শে মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

১৯৯৮ সালে নিখোঁজ হয়েছিলেন ১৯ বছর বয়সী তরুণ ওমর। বহু খোঁজের পরও সন্ধান মেলেনি তার। পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন হয়তো অপহরণ কিংবা মারা গেছেন ওমর। অবশেষে ২৬ বছর পর সন্ধান পাওয়া গেল তার। বিস্ময়কর বিষয় হলো, এক প্রতিবেশীর বাড়ি থেকে বন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে ওমরকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ আলজেরিয়ায়।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২৬ বছর ধরে নিখোঁজ এক আলজেরিয়ান ব্যক্তিকে তার প্রতিবেশীর বাড়িতে পাওয়া গেছে। প্রতিবেশীর বাড়িতে বন্দী থাকা ওই ব্যক্তির নিজের বাড়ি সেখান থেকে মাত্র ২০০ মিটার দূরে। অথচ এতগুলো বছর কেউ জানতেও পারেনি তিনি সেখানে আছেন।

আরো পড়ুন : নারীদের লাল লিপস্টিক পরা যেখানে নিষিদ্ধ

১৯৯৮ সালে আলজেরিয়ার গৃহযুদ্ধের সময় নিখোঁজ হন ওমর নামের ওই ব্যক্তি। সম্প্রতি ওমরের ভাই সোশ্যাল মিডিয়ায় ভাইকে খুঁজে না পাওয়ার বিষয়ে একটি পোস্ট দিয়েছিলেন। এর কয়েক দিনের মধ্যেই খোঁজ পাওয়া যায় ওমরের। 

পুলিশ জানায়, ওমরকে তার প্রতিবেশী ২৬ বছর ধরে নিজের বাড়িতেই বন্দী করে রেখেছিলেন। তার বয়স এখন ৪৫ বছর। উদ্ধার হওয়ার পর ওমর পুলিশকে জানিয়েছেন, তিনি কারও কাছে সাহায্য চাইতে পারেননি। কারণ, ওই প্রতিবেশী নাকি তাকে কোনো ‘যাদুমন্ত্রে’ বশ করে রেখেছিলেন। 

প্রায় তিন দশক পর ওমরকে খুঁজে পেয়ে আনন্দিত পরিবার ও স্বজনেরা। তাদের দাবি ওমরের গায়ের গন্ধ বুঝতে পারায় পোষ্য কুকুরকে বিষ দিয়ে মেরে ফেলেছিল অপরহরণকারী। 

এদিকে অপহরণের অভিযোগে ওমরের ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। ৬১ বছর বয়সী ওই ব্যক্তি এল গুয়েদিদ শহরে পাহারাদারের কাজ করতেন। এই ঘটনার তদন্ত করছে আলজেরিয়ার পুলিশ। 

এস/ আই.কে.জে/

আলজেরিয়া প্রতিবেশী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে

🕒 প্রকাশ: ০৮:৫৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩০ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250