বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান : শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১০ অপরাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রেখে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নিজের অবস্থান প্রসঙ্গে এ কথা বলেছেন।

পাকিস্তানের প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে দেওয়া সেই ভাষণে শেহবাজ বলেন, “আমরা বিশ্বাস করি যে শান্তি এবং উন্নয়ন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। আমাদের প্রথম আকাঙ্ক্ষা শান্তি। অন্য কোনো দেশে হামলা বা আগ্রাসন চালানোর কোনো ইচ্ছে কিংবা পরিকল্পনা পাকিস্তানের নেই। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তানের পক্ষে যতখানি করা সম্ভব, তা পাকিস্তান করবে।”

প্রতিরক্ষা ও শহীদ দিবস উপলক্ষে রাজধানী ইসলামাবাদে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল পাকিস্তানের সামরিক বাহিনী। সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনিও শান্তিপূর্ণ রাজনীতির পক্ষে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করেন।

আরও পড়ুন: ভারত থেকে বিদ্যুৎ আসা বন্ধ হবে না, বকেয়া পরিশোধের তাগিদ আদানির

সেনাপ্রধান বলেন, “পাকিস্তানের জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক হৃদয় থেকে উৎসারিত। আমাদের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই মতবিরোধকে আমরা ঘৃণায় পরিণত হতে দিতে পারি না।”

এদিকে, শুক্রবার প্রতিরক্ষা দিবসে নিজেদের তৈরি দু’টি যুদ্ধজাহাজ বহরে অন্তর্ভুক্ত করেছে দেশটির নৌবাহিনী। এই যুদ্ধজাহাজ দু’টির নাম পিএনএস হুনিয়ান এবং পিএনএস বাবর।

সূত্র : পিটিআই, সামা টিভি

এসি/ আই.কে.জে/

পাকিস্তান শেহবাজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250