সোমবার, ৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাবি, পল্লবীর পর সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ *** ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮–৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩ *** সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর মুক্তি দাবি অস্ট্রেলিয়া প্রবাসী ৩৫ সাংবাদিকের *** জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই মাদকের কারবার *** শেখ হাসিনা প্যারাসুটে নামবেন, সবাই ঢোল বাজিয়ে অভ্যর্থনা জানাবে—এটা কি সম্ভব: রিজভী *** টিএসসি এলাকায় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ, আটক ২ *** ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার, চলবে ৮ কার্যদিবস *** প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ইভিএম আর নয় *** নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কাটলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা *** দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: শাহবাজ শরিফ

শিগগিরই যোগদান করছেন সাড়ে ৩ হাজার চিকিৎসক: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৫৯ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

শিগগিরই সাড়ে ৩ হাজার চিকিৎসক যোগদান করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। তিনি বলেন, ‘কিছু প্রক্রিয়া সম্পন্ন করে খুব দ্রুতই সাড়ে ৩ হাজার ডাক্তার যোগ দিচ্ছেন।’

আজ বুধবার (১৭ই সেপ্টেম্বর) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মহাপরিচালক বলেন, সরকারি কর্মকমিশন পিএসসি থেকে স্পেশাল বিসিএস থেকে তাদের নিয়োগের বিষয়ে ইতিমধ্যেই সুপারিশ করা হয়েছে।

পুলিশ ভেরিফিকেশন এবং অন্যান্য কিছু প্রশাসনিক কাজ সম্পন্ন করে এ মাসেই তারা যোগদান করতে পারবে বলে আশা প্রকাশ করেন এই পেডিয়াট্রিক সার্জন এবং স্বাস্থ্যসেবা প্রশাসক।

আবু জাফর বলেন, ৩ হাজার ৫০০ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। তবে আরো ৩ হাজার ৮০০ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ চূড়ান্ত করা হবে।

দেশের সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় সর্বোচ্চ পদস্থ এই স্বাস্থ্য কর্মকর্তা জানান, সারাদেশের জেলা উপজেলা পর্যায়ে ১২ হাজার ৩৯৭ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ৪৮তম বিসিএসে সুপারিশ করা হয়েছে ৩ হাজার ১২০ জন। এর মধ্যে ৩০০ জন রয়েছে নডেন্টাল। বাকি ২ হাজার ৮২০ জন সহকারী সার্জন।

তিনি বলেন, পর্যায়ক্রমে চিকিৎসকদের শূন্য পদ পূরণ করা হবে। এ বিষয়ে বর্তমান সরকার যথেষ্ট আন্তরিক। মহাপরিচালক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে নিয়োজিত বিশেষ সহকারী সাইদুর রহমানকে চিকিৎসকের শূন্য পদের বিষয়ে জানানো হলে তারা আন্তরিকতার সঙ্গে বিষয়টি বিবেচনা করেন এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া সাপেক্ষে চিকিৎসকদের শূন্য পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250