শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৬

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিলেটে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার রাতে সিলেট নগরীতে এই আলোচনা সভা হয় বলে জানা গেছে। তবে আলোচনা সভার স্থান বলতে অনীহা প্রকাশ করেছেন তারা। আলোচনা সভার কয়েকটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

সভায় জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য বোরহান উদ্দিন আহমদ; মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য তপন মিত্র, এমাদ উদ্দিন মানিক, সদস্য আব্দুল বারী, নাজরা চৌধুরী ও শহিদুর রহমান শহিদ; জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন; মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুস সোবহান; ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী; কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শামীম আহমদ এবং বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ উপস্থিত ছিলেন বলে একাধিক নেতা জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল রাতে সিলেট নগরীর কোনো একটি এলাকায় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। পরে এটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে এটা নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভাইরাল হওয়া ছবির ব্যানারে লেখা দেখা যায়, ‘জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল।’ তারিখ দেওয়া—৩ নভেম্বর, ২০২৬। আয়োজনে সিলেট জেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম তো এখন নিষিদ্ধ। এখন কেউ যদি ঘরের ভেতরে লুকাইয়া, দরজা লাগাইয়া কোনো কর্মসূচি করে, এই ব্যাপারে কী বলব, এটার অর্থ হইলো যে, আওয়ামী লীগের পচন হয়েছে। পচনটা এমন পর্যায়ে হইছে যে, তারা স্থান না দিয়া এটা করতেছে। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না। আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী এটার খোঁজ নিয়ে ব্যবস্থা নেবে।’

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন বলেন, ‘এটা আমরা ফেসবুকে দেখেছি। কিন্তু কোথায় করেছে, সেটা আমার জানা নেই। কোন সময়ের এটা, তা-ও জানা নেই। প্লেসটা আমি আসলে আইডেন্টিফাই করতে পারি নাই এখন পর্যন্ত। এটা আসলে রিসেন্ট কোনো ঘটনা কিনা, আমরা খোঁজখবর লাগাচ্ছি আমাদের লোকজন দিয়ে—এটা আসলে কোন জায়গার বা কখন হয়েছে।’

ছবির বিষয়ে জানতে সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরীকে ফোন দিলে তিনি জানান, জেলহত্যা দিবস উপলক্ষে গতকাল রাতে সিলেট নগরীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন চৌধুরী ও সঞ্চালনা করেন সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী। এতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিটের অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিল কোথায় অনুষ্ঠিত হয়েছে, জানতে চাইলে কোনো মন্তব্য করেননি সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।

আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250