শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’ *** দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের *** তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আজ বনানীতে, দাফন মিরপুরে *** নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভেই কী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন *** গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত *** ‘ডিআইজি’ পরিচয়ে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার, পুলিশ কর্মকর্তা বরখাস্ত *** চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী *** নোবেল শান্তি পুরস্কারের কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা *** মোটরসাইকেলে এসে এলোপাতাড়ি গুলি, বিকাশ এজেন্টের ‘৩ কোটি’ টাকা ছিনতাই *** মানসিক অসুস্থতা ঘিরে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

ছুটি শেষে নতুন সময়সূচি অনুযায়ী সরকারি অফিস খুলছে বুধবার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ১৮ই জুন ২০২৪

#

ঈদুল আজহার পর সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের প্রথম কর্মদিবস আগামীকাল বুধবার (১৯শে জুন)। পাঁচদিনের ছুটি কাটিয়ে আগামীকাল অফিস করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, স্বাভাবিক নিয়মে (৮ ঘণ্টা অফিস) ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। গত ৬ই জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, সরকার আগামী ১৯শে জুন (পবিত্র ঈদুল আজহা পরবর্তী প্রথম কর্মদিবস) থেকে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সরকার নির্ধারণ করল।

রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। (বেলা ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতিসহ)।

আরো পড়ুন: ১২৫ বিমানসেনা মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশনে গেলেন

এর আগে ২০২২ সালের ১৫ই নভেম্বর থেকে সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সেসময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

এবার টানা পাঁচদিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে দুইদিন সাপ্তাহিক ছুটি আর তিনদিন ঈদের ছুটি।

১৭ই জুন (সোমবার) দেশে কোরবানির ঈদ উদযাপিত হবে– এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হয় ঈদের আগের দিন অর্থাৎ ১৬ই জুন (রোববার) থেকে। যা শেষ হচ্ছে আজ ১৮ই জুন (মঙ্গলবার)।

এর আগে ১৪ ও ১৫ই জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে মোট পাঁচদিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

মুসলমানদের জীবনে আল্লাহ প্রদত্ত দুটি আনন্দের দিনের অন্যতম একটি ঈদুল আজহা। ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন।

হিজরি ক্যালেন্ডারের জিলহজ্জ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় তিনদিন– ১০, ১১ ও ১২ জিলহজ্জ।

এসি/

সময়সূচি সরকারি অফিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘মব–সংস্কৃতি: ক্ষোভের প্রকাশ, নাকি সংগঠিত সন্ত্রাস’

🕒 প্রকাশ: ০১:৩৫ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

দিল্লিতে আজ গণজমায়েতের ডাক ককরোচদের, পুলিশ মোতায়েন ও ইন্টারনেট বন্ধের নির্দেশ সরকারের

🕒 প্রকাশ: ০১:০৮ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা আজ বনানীতে, দাফন মিরপুরে

🕒 প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভেই কী আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ট্রাম্প প্রশাসন

🕒 প্রকাশ: ১২:২৬ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানাল জামায়াত

🕒 প্রকাশ: ১২:০৬ পূর্বাহ্ন, ১০ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250