শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট

আরিয়ানের সিরিজের যে দৃশ্য ভাইরাল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

‘ব্যাডস অব বলিউড’–এ রাঘব ও ইমরান। কোলাজ

গত বৃহস্পতিবার (১৯শে সেপ্টেম্বর) রাতে নেটফ্লিক্সে এসেছে শাহরুখ-পুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘ব্যাডস অব বলিউড’। মুক্তির পর নানা কারণে আলোচনায় সিরিজটি। এই সিরিজে রাঘব জুয়াল আর ইমরান হাশমির একটি দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মজার দৃশ্যটি নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন ভক্তরা।

সিরিজটিতে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে বলিউডকে। এই সিরিজে একে একে হাজির হয়েছেন ববি দেওল, লক্ষ‍্য লালওয়ানি, সাহের বাম্বা, মোনা সিং ও রাঘব জুয়াল। আর চমক হিসেবে ছিলেন আমির খান, সালমান খান, রণবীর সিং ও করণ জোহরও। তবে দর্শকের মন জিতে নিয়েছে রাঘব জুয়ালের এক বিশেষ দৃশ্য। তথ্যসূত্র: নিউজ ১৮।

সিরিজে রাঘবের চরিত্র পারভেজ ইমরান হাশমির অন্ধভক্ত। একপর্যায়ে তিনি ইমরানের মুখমণ্ডল ছাপা টি-শার্ট পরে হাজির হন এবং হঠাৎ করেই গেয়ে ওঠেন জনপ্রিয় গান ‘কাহো না কাহো’। দৃশ্যটিতে ইমরান যেমন চমকে যান, তেমনি দর্শকও হেসে কুটিকুটি হন।

শেষে ইমরানকে জড়িয়ে ধরে রাঘবের সংলাপ—‘আগেও বলেছি, এখনো বলছি, মরতে মরতেও বলে যাব…সারা বলিউড এক পাশে, আর ইমরান হাশমি এক পাশে।’ এই দৃশ্য প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকে একে বলছেন ‘আজকের সেরা মুহূর্ত।’

এক্সে ক্লিপটি শেয়ার করে একজন লিখেছেন, ‘রাঘব জুয়ালের ইমরান হাশমিকে নিয়ে দৃশ্যটাই এই সিরিজের আসল হাইলাইট।’ ইউটিউবার আশিষ চঞ্চলানি মন্তব্য করেছেন, ‘রাঘব জুয়াল ভাই, তুমি আসলেই আলাদা কিছু।’

আরেক ভক্ত লিখেছেন, ‘ইমরান হাশমির ছোট্ট উপস্থিতি হৃদয় কেড়ে নিয়েছে, রাঘবের সঙ্গে তার কেমিস্ট্রি একেবারেই ব্লকবাস্টার।’

নেটফ্লিক্সের সিরিজটিতে ব্যঙ্গ আর ড্রামার মিশ্রণে বলিউডের প্রচলিত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। মুক্তির পর সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেলেও সাধারণ দর্শকেরা বেশ পছন্দ করেছেন সিরিজটি।

জে.এস/

দ্য ব্যাডস অব বলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250