সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

পরিচালকের উপহারের ফোন ছিনতাই, বিপাকে নায়িকা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন রাজ রিপা। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়েছেন তিনি। ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। ২০২১ সালের শেষ দিকে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ ছবির শুটিং করেন তিনি। ছবির শুটিংয়ে নায়িকার অভিনয়ে খুশি হয়ে পরিচালক ইফতেখার চৌধুরী একটি ফোন সেট উপহার দেন। 

ফোন সেটটি রাজ রিপার কাছে আর নেই। গত শুক্রবার (২৮শে নভেম্বর) রাত আটটার দিকে ঢাকার বাংলামোটর এলাকা থেকে ছিনতাই হয়ে গেছে। এতে ভীষণ মন খারাপ নায়িকার। শুধু তা–ই নয়, ফোন সেটটি হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।

তিনি জানান, ফোন সেট হারানোর পর ঢাকার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি আশা করছেন, হারানো ফোনটি হয়তো পাবেন।

তিনি বলেন, ‘এই ফোন আমার কাছে শুধু ফোন সেট নয়, আমার কাছে এটি খুব আবেগের একটি ব্যাপার। কারণ, মুক্তি সিনেমার অ্যাকশন–দৃশ্যে স্টান্ট ব্যবহার না করেই আমি অংশ নেই। তখন আমার পারফর্ম্যান্সে খুব খুশি হন পরিচালক ইফতেখার চৌধুরী। খুশি হয়ে আমাকে ফোন সেটটি উপহার দেন। এরপর আমার আরও কয়েকটি ফোন সেট ব্যবহারের সুযোগ তৈরি হয়, কিন্তু আমি উপহারের সেই ফোন সেটটি ব্যবহার করতাম। এটি হারানোর পর আমার ভীষণ মন খারাপ। এই ফোনের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত।’

রাজ রিপা বলেন, ‘আমি একটি অনুষ্ঠানে অংশ নিতে বনানী থেকে পূর্বাণী হোটেলে যাচ্ছিলাম। সেদিন আমার গাড়ির এসি হঠাৎ কাজ করছিল না, তাই গাড়ির জানালা সামান্য খোলা রেখেছিলাম। মোবাইলে কথা বলার সময় ছিনতাইকারী সেকেন্ডের মধ্যে ফোনটি নিয়ে দৌঁড় দেয়। চিৎকার করলেও ছিনতাইকারীকে ধরার মতো কেউ ছিল না।’

মডেল ও চিত্রনায়িকা রাজ রিপাকে সর্বশেষ ‘ময়না’ ছবিতে দেখা গেছে। এরপর নতুন একাধিক ছবিতে তার অভিনয়ের কথাবার্তা শোনা গেলেও কোনোটিই এখন পর্যন্ত নিশ্চিত নয়।

জে.এস/

রাজ রিপা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250