রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

আমি খুবই ব্যাকডেটেড একটা মানুষ: আইশা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

অভিনেত্রী আইশা খান এখনকার সময়ের ছোট পর্দার জনপ্রিয় মুখ। নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি বড় পর্দায় কাজ করেও দর্শকের মন জয় করেছেন তিনি। আইশা তার অভিনয়গুণ ছাড়াও ব্যক্তিত্ব, চিন্তাধারা ও পোশাক-আশাকের রুচির জন্যও প্রশংসিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের পোশাক-আশাক নিয়ে কথা বলতে গিয়ে নিজেকে সেই পুরোনো দিনের মানুষের সঙ্গেই তুলনা করেন। 

আইশার কথায়, ‘আমি খুবই ব্যাকডেটেড একটা মানুষ, একটুও ফ্যাশনেবল কিংবা ফ্যাশন সচেতনও না। আমার কাছে মনে হয়, আমি যা পরে কমফোর্টেবল, যা আমি ক্যারি করতে পারবো আমি সে ধরনের পোশাক, মেকআপ পরিধান করতে পছন্দ করি।’

আইশা খান বলেন, ‘এখন অনেকে ট্রেন্ড ফলো করে। আমি কখনোই ট্রেন্ডি ছিলাম না, কখনো স্রোতে গা ভাসাইনি। আমার শুধু মনে হতো, আমার এ জামাটাতে ভালো লাগছে, আমি এটাই পরবো।’

আরও পড়ুন: বিচ্ছেদ জল্পনার মাঝে দারুণ সুখবর দিলেন যীশু

ছোট থেকেই পোশাক সচেতন আইশা খান। আইশা বলেন, ‘ছোটো থেকে আমি সচেতন ছিলাম। কখনো পরিবার থেকে বলেনি বা চাপ দেয়নি। আমি একটু রাখ-ঢাক পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আবার এমন কোনো চরিত্র আছে, যেখানে কস্টিউমটা একটু ভিন্ন চাচ্ছে, বা অনেক বেশি ওয়েস্টার্ন কস্টিউম চাচ্ছে, এ ধরনের যদি কোনো প্রেশার থাকলে আমি এড়িয়ে যাই, সরাসরি বলে দেই "আমি সরি"।’

এই অভিনেত্রীকে আইশা খান নামে চিনলেও তার পুরো নাম তাহিয়া তাজিন খান আইশা। গত বছর ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’ চলচ্চিত্র ‘ভয়াল’-এ কাজ করে দর্শকের আরও জনপ্রিয় হয়েছেন তিনি।

এসি/কেবি

আইশা খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250