মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

জাপানে একসঙ্গে ঘুরলেন জাস্টিন ট্রুডো ও মার্কিন গায়িকা কেটি পেরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন গায়িকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বেশ কয়েক মাস ধরে সম্পর্কে আছেন। পেরি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কের কথা জানিয়েছেন, যার মধ্যে একটিতে ট্রুডোও ছিলেন। 

ছবিগুলো তাদের সাম্প্রতিক জাপান ভ্রমণের সময়ের। একটি ছবিতে পেরি ও ট্রুডোকে গাল ঠেকিয়ে একটি মিষ্টি সেলফির জন্য ঘনিষ্ঠভাবে পোজ দিতে দেখা যাচ্ছে। খবর এনডিটিভির।

পোস্ট করা অন্য একটি ভিডিওতে এই জুটিকে একসঙ্গে খাবার খেতে দেখা যায় এবং এরপর তাদের একসঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি ছিল। কেটি পেরি তার পোস্টের ক্যাপশনে লেখেন, ‘টোকিও ভ্রমণের সময় ও আরও কিছু।’

জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও তার স্ত্রী ইউকোর সঙ্গে ট্রুডোর আমন্ত্রণে জাপান ভ্রমণের সময় তার সঙ্গী হন কেটি পেরি। এ সময় তাঁরা একসঙ্গে জাপান ভ্রমণ করেন। কিশিদা এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে পেরিকে ট্রুডোর ‘পার্টনার’ বা সঙ্গী বলে উল্লেখ করেন।

কিশিদা লিখেছেন, ‘কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার সঙ্গীকে নিয়ে জাপান সফরে এসেছিলেন। তারা আমার স্ত্রী ও আমার সঙ্গে দুপুরের খাবার খেয়েছেন। প্রধানমন্ত্রী থাকাকালে আমরা নেতা হিসেবে একাধিকবার মিলিত হয়েছি। আমি যখন কানাডা সফর করি, তখন “জাপান-কানাডা অ্যাকশন প্ল্যান” তৈরি করাসহ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। আমি আনন্দিত, আমরা এভাবেই বন্ধুত্ব বজায় রেখে চলেছি।’

পেরি ও ট্রুডো প্রথম জনসমক্ষে জুটি হিসেবে আসেন গত ২৫শে অক্টোবর প্যারিসে গায়িকার ৪১তম জন্মদিনে। তবে তারা প্রথম একসঙ্গে ধরা পড়েন গত জুলাইয়ে কানাডায় তাদের কুকুরদের নিয়ে হাঁটার সময়।

সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, কানাডার সাবেক প্রধানমন্ত্রী তাদের মন্ট্রিয়লের দেখা–সাক্ষাতের পর থেকেই পেরির মন জয়ের চেষ্টা করছিলেন।

জে.এস/

কেটি পেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250