শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

গল্পনির্ভর কাজে অভিনয় করতে চান চমক

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শোবিজে পা রাখার পর থেকেই দর্শকের নজর কেড়েছেন তিনি। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার পর তিনি ২০২০ সালে অভিনয় শুরু করেন। এরই মধ্যে অসংখ্য দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি।

অভিনেত্রী হিসেবে চমক দর্শক মনোযোগ কেড়েছেন অনেক আগেই। চলতি বছরের শুরুর দিকে প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে মডেল হয়ে আলোচনায় আসেন। কণ্ঠশিল্পী শেখ লিমনের গাওয়া ‘স্বর্গ’ ভিডিওতে তাকে মডেল হিসেবে দেখা যায়।

দ্বিতীয়বারের মতো তিনি এ প্রজন্মের কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিনের গাওয়া লুইপার গানের ‘চুড়ি ছাম ছাম’ ভিডিওতে মডেল হয়েছেন। নাচনির্ভর এ মিউজিক ভিডিওতে নতুন অবতারে দেখা যায় চমককে। ভিডিও এরই মধ্যেই ইউটিউবে মুক্তি পেয়েছে এবং গানটি নিয়ে আশাবাদী এ অভিনেত্রী।

এরই মধ্যে চমক অসংখ্য নাটকেও কাজ করেছেন। তবে তিনি এখন বেছে বেছে কাজ করছেন, যার ফলে আগের মতো ঘন ঘন কাজের সুযোগ নেই। নিজের এ পছন্দের কারণ তিনি প্রকাশ করেছেন।

চমক বলেন, ‘কম কাজ করব, কিন্তু বেছে বেছে গল্পনির্ভর কাজ করতে চাই। সংখ্যা নয়, মানে নজর দিচ্ছি। এখনকার নাটকে ঘুরেফিরে একই গল্প। তাই একদমই কম কাজ করছি। আমি ভিন্ন কিছু করতে চাই। মনমতো গল্প পেলে কাজ করব।’

অভিনয় থেকে দূরে থাকলেও চমক বসে নেই। নিয়মিত তিনি বিভিন্ন কনটেন্ট প্রকাশ করছেন। এর মধ্যে তার শিক্ষামূলক কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

এছাড়া চমক কিছু ওটিটি প্রজেক্টে কাজ করেছেন। তিনি বলেন, ভালো গল্প ও চরিত্র পেলে সামনেও কাজ করতে আগ্রহী। সিনেমায়ও তার আগ্রহ রয়েছে।

জে.এস/

রুকাইয়া জাহান চমক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250