শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ জনাথন বেইলি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হয়েছেন ‘উইকেড’-খ্যাত ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন ‘পিপল’ তাকে ২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে ঘোষণা করেছে।

‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে এমনটা জানান তারা। এর আগে গত বছর পিপল-এর এই খেতাব পেয়েছিলেন ‘দ্য অফিস’ ও ‘জ্যাক রায়ান’ তারকা জন ক্রাসিনস্কি। সূত্র: পিপল ডটকম।

এবার তার জায়গায় এলেন ৩৭ বছর বয়সী জনাথন বেইলি। ঘোষণার পর ম্যাগাজিনটিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জনাথন বেইলি বলেন, ‘এটা এক বিশাল সম্মান। আমি খুবই কৃতজ্ঞ। সত্যি বলতে, বিষয়টা কিছুটা অবিশ্বাস্যও লাগছে।'

২০২৪ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার মিউজিক্যাল ফিল্ম ‘উইকেড’-এ প্রিন্স ফিয়েরো চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন বেইলি। সিনেমাটির দ্বিতীয় পর্ব মুক্তি পাবে আগামী ২১শে নভেম্বর।

এর আগে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’-এ লর্ড অ্যান্থনি ব্রিজারটন চরিত্রে তাকে দেখা গেছে, যা তাকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এ ছাড়া শোটাইমের সিরিজ ‘ফেলো ট্রাভেলস’-এ অভিনয়ের জন্য ২০২৪ সালে তিনি এমি পুরস্কারের মনোনয়ন পান।

সম্প্রতি তিনি ‘জুরাসিক ওয়ার্ল্ড: রিবার্থ’ সিনেমাতে অভিনয় করেছেন, যা মুক্তি পায় গত জুলাই মাসে। অভিনয়ের পাশাপাশি বেইলি সমাজসেবক হিসেবেও পরিচিত। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘দ্য শেমলেস ফান্ড’, যা যৌন সচেতনতামূলক সংগঠনগুলোকে সহায়তা করে।

উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে ‘পিপল’ ম্যাগাজিন প্রতি বছর সেরা আকর্ষণীয় পুরুষ নির্বাচন করে আসছে। সে বছর প্রথম আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হন মেল গিবসন।

এরপর এই সম্মান পেয়েছেন ব্র্যাড পিট, জর্জ ক্লুনি, জন এফ. কেনেডি জুনিয়র, ডেভিড বেকহ্যাম, মাইকেল বি. জর্ডান, জন লেজেন্ড, ডোয়াইন জনসন, পল রাড, পিয়ার্স ব্রসনান ও প্যাট্রিক ডেম্পসি।

জে.এস/

জনাথন বেইলি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250