বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

আবারও পর্দায় ফিরছে ‘পার্টনার’ জুটি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই পর্দায় নেই এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ। এর মধ্যে খবর, সিনেমায় ফিরছেন এই অভিনেতা। তবে তার চেয়েও চমকপ্রদ খবর হলো, নতুন সিনেমায় একসঙ্গে দেখা যাবে সালমান খান ও গোবিন্দকে। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘পার্টনার’-এর পর আবারও তাদেরকে দেখতে পাবেন দর্শকরা।

বলিউড সূত্রের খবর, সালমান খান এবং গোবিন্দ একটি প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। ছবিটি যদিও এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, এমনকি ছবির নামও ঠিক হয়নি। তবে এতদিন পরে দুজন একসঙ্গে পর্দায় আসছেন মানে যে বড় চমক হবে সে কথা বলাই যায়।

কিছুদিন আগে গোবিন্দর স্ত্রী সুনীতা ‘বিগ বস ১৯’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে গোবিন্দর কাজের ইঙ্গিত দিয়েছিলেন। তবে ভক্তরা এখন শুধুই আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়।

এদিকে সোশ্যাল মিডিয়ায় একটি ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরে আসার ইঙ্গিত দিয়েছেন গোবিন্দ। তিনি ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য প্রস্তুত।’

যদিও এই মুহূর্তে সালমান তার আসন্ন ছবি ‘ব্যাটল অব গালওয়ান’ নিয়ে ব্যস্ত। যেখানে তাকে একজন সেনা অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি পরিচালনার দায়িত্বে অপূর্ব লাখিয়া।

জে.এস/

সালমান খান গোবিন্দ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250