বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি *** ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার *** সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার *** অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার *** সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল *** এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী *** তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর *** চীনা রোবটকে নিজেদের দাবি, এআই সামিট থেকে বাদ ভারতীয় বিশ্ববিদ্যালয় *** তরুণদের সোশ্যাল মিডিয়া আসক্তি, আদালতে মার্ক জাকারবার্গ *** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা

উন্মুক্ত হলো বিকেএসপির প্রথম থিম সং

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) পেল তাদের নিজস্ব থিম সং। বিকেএসপির ৩৯ বছরেও অফিশিয়াল কোনো থিম সং ছিল না। ‘এসো স্বদেশের পতাকা উড়াই’ শিরোনামের এই গানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কণা, মৌমিতা নদী ও সজীব দাস। 

গানটির সুর করেছেন বেলাল খান।

সংগীত আয়োজন করেছেন সজীব দাস। গানটির কথা লিখেছেন নীহার আহমেদ এবং বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকরা। (১লা ডিসেম্বর) সোমবার বিকেএসপির অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ হয়েছে। 

গান প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘বিকেএসপির জন্য গান করা আমার কাছে আনন্দের বিষয়। শৈশব থেকে দেখেছি, এখানে খেলাধুলা ও পড়াশোনার চমৎকার সমন্বয় রয়েছে। এই সুযোগ বহু তরুণকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় হিসেবে গড়ে তুলেছে। তাদের জন্য গানটি করতে পেরে ভালো লাগছে।’

এর আগে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘গানটির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিকেএসপির জন্য কোনো গান তৈরি হলো।

এতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়াঙ্গনে জাতীয় পতাকা উড়ানোর স্বপ্ন, প্রত্যয় ও বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। এটি দেশের বর্তমান ও আগামী প্রজন্মকে স্বপ্নচারী হতে উদ্বুদ্ধ করবে। আমি বিশ্বাস করি, এই থিম সং প্রতিটি ক্যাডেটকে আরো দৃঢ়প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে। একদিন তারা স্বদেশের পতাকা অলিম্পিকসহ বিশ্ব ক্রীড়াঙ্গনে উড়াবে।’

থিম সংয়ের ভিডিও চিত্রে মডেল হয়েছেন খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম, লিটন দাস, ফুটবলার মোরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়।ভিডিওটি পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।

জে.এস/

বিকেএসপি থিম সং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় ভিসা কার্যক্রম পর্যায়ক্রমে স্বাভাবিক হবে: সহকারী হাইকমিশনার

🕒 প্রকাশ: ০৫:১৭ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

অযোগ্যরা প্রতিদ্বন্দ্বিতা করায় নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না প্রশ্ন উঠেছে: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৪:৫৬ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

সচিবালয়ে দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী, রাস্তায় মানলেন ট্রাফিক সিগনাল

🕒 প্রকাশ: ০৪:৪৫ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250