মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

১৩ই ডিসেম্বরেই আতিফ আসলামের কনসার্ট

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ১৩ই ডিসেম্বর ঢাকায় মঞ্চে উঠছেন এ জনপ্রিয় সংগীতশিল্পী।

‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক, বিস্তৃত ও নিরাপদ আউটডোর কনসার্ট অ্যারেনায়। যেখানে ভক্তরা সহজেই সব ধরনের মাধ্যমে পৌঁছতে পারবেন।

তবে কনসার্টটি নিয়ে সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। কেউ বলছেন, আতিফ আসছেন না। কেউ আবার বলছেন, ভেন্যু ঠিক হয়নি। এসব গুঞ্জনে আয়োজকেরাও পড়েছেন বিপাকে।

আয়োজকদের ভাষ্য, নিরাপত্তার কারণে ভেন্যুর নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। এ সুযোগেই গুজব ছড়ানো হচ্ছে। তারা জানান, ভেন্যু-সংক্রান্ত প্রয়োজনীয় সব প্রস্তুতি, অনুমোদন ও আনুষ্ঠানিকতা এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো আয়োজনের কাজ চলছে।

এদিকে গুজব থামাতে আতিফ আসলাম নিজেই পাশে দাঁড়িয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে তিনি নিশ্চিত করেছেন, ঢাকা মাতাতে তিনি আবারো আসছেন। শুধু এ কনসার্টেই অংশ নিতে তিনি ঢাকায় আসছেন, তার এমন ঘোষণায় ভক্তদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকের মুখপাত্র রিসালাত বলেন, ‘ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজনের জন্য আমরা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে নিয়মমাফিক কাজ করছি। প্রতিটি ধাপ অনুসরণ করা হচ্ছে এবং তরুণদের ইতিবাচক সামাজিক উদ্যোগে আমরা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সর্বোচ্চ সহযোগিতা পাওয়ার আশা করছি। সবাইকে অনুরোধ করছি, গুজব বা বিভ্রান্তিতে কান দেবেন না।’

তিনি আরো জানান, দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে টিকিট বিক্রি হচ্ছে শুধু Chologhuri.com-এ। অন্য কোনো প্লাটফর্ম, ব্যক্তি বা সোশ্যাল পেজ থেকে টিকিট বিক্রি করা হচ্ছে না। প্রতিটি টিকিট QR কোডের মাধ্যমে যাচাই করা হবে। কনসার্টে আতিফ আসলামের পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ও শিল্পীরাও পারফর্ম করবেন।

জে.এস/

আতিফ আসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আইসিসিতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিচার শুরু

🕒 প্রকাশ: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

প্রেমিকার সঙ্গে দেখা করাই কাল হয় মেক্সিকোর মাদক সম্রাট এল মেনচোর

🕒 প্রকাশ: ১০:৩২ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

ফিলিস্তিন ইস্যু পেছনে ফেলে যেভাবে গড়ে ওঠে ভারত-ইসরায়েল সখ্য

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ ও মিয়ানমার নির্বাচন-উত্তর নতুন পরিস্থিতিতে রাখাইনের ভবিষ্যৎ কি?

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

ঢাকার তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

🕒 প্রকাশ: ০৯:৩৩ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250