মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

অ্যাটলির সিনেমায় একাই চার চরিত্রে আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এ সিনেমার দ্বিতীয় পর্ব 'পুষ্পা: দ্য রুল' ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। এতে ভারতের প্রত্যন্ত অঞ্চলের এক চোরাচালানির চরিত্রে অভিনয় করেছিলেন আল্লু। নতুন সিনেমায় তিনি সুপারহিরো। অ্যাটলি পরিচালিত এ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলে দেওয়ার মিশনে নেমেছেন আল্লু অর্জুন।

‘জওয়ান’, ‘বিগিল’, ‘থেরি’র মতো সুপারহিট সিনেমার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করছেন আল্লু। এটি আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ৬ষ্ঠ সিনেমা। প্রাথমিকভাবে তাই সিনেমার নাম রাখা হয়েছে ‘এএ২২*এ৬’। সায়েন্স ফিকশন ঘরানায় তৈরি হচ্ছে সিনেমাটি। এতে আল্লু আছেন সুপারহিরো চরিত্রে। খবর বলিউড হাঙ্গামার।

অ্যাটলি ও আল্লু অর্জুনের এ সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। গল্পের প্রধান ভিলেন হিসেবে দেখা যাবে রাশমিকা মান্দানাকে। সিনেমাটির বেশিরভাগ অংশজুড়ে থাকবে ভিএফএক্স ও অ্যানিমেশনের কাজ। হলিউডের বিখ্যাত সব স্টুডিও এবং টেকনিশিয়ানরা যুক্ত হয়েছেন এতে।

‘এএ২২*এ৬’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয়ের কথা ছিল আল্লু অর্জুনের। তার ভক্তদের জন্য আরও আনন্দের খবর, দুটি নয়, নতুন সিনেমায় একাই চারটি চরিত্রে অভিনয় করছেন আল্লু। বলিউড হাঙ্গামা জানিয়েছে, তিনি একাই হচ্ছেন পুরো পরিবার। দাদা, বাবা আর দুই ছেলে— মোট চারটি চরিত্রে দেখা যাবে তাকে। এটাই হতে যাচ্ছে আল্লুর ক্যারিয়ারের প্রথম বহুমুখী চরিত্র।

জে.এস/

আল্লু অর্জুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250