রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

‘আমি এখনো বিয়ের ধারণায় আগ্রহী’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৭ পূর্বাহ্ন, ২০শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘কাঁহো না… পেয়ার হ্যায়’—প্রথম সিনেমা দিয়েই ঝড় তুলেছিলেন বক্স অফিসে, ২০০০ সালে মুক্তি পাওয়া সিনেমাটি দিয়ে ঝড় তুলেছিলেন হাজারো তরুণের হৃদয়ে। এরপর নয় নয় করে ২৫ বছর পার হয়েছে, আমিশা প্যাটেল পা দিয়েছেন ৫০-এ।

তার অভিনয় ক্যারিয়ার সেভাবে গতি পায়নি, ব্যক্তিগত জীবন নিয়েও রয়েছে নানা বিতর্ক। ৫০ পেরিয়েও আমিশা এখনো ‘একা’। কেন বিয়ে করেননি সে প্রশ্ন বহুবার শুনতে হয়। সম্প্রতি রণবীর এলাহাবাদিয়ার পডকাস্টে হাজির হয়ে বিয়ে নিয়ে কথা বলেন অভিনেত্রী। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

আমিশা জানিয়েছেন যে তিনি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তাকে অভিনয় ছেড়ে দিতে বলা হয়েছিল, যা তিনি করতে রাজি ছিলেন না। তিনি আরও যোগ করেন—তিনি এখনো বিয়ের প্রস্তাব পান, এমনকি তার বয়সের অর্ধেকের কম বয়সী পুরুষদের কাছ থেকে।

আমিশা বলেন, ‘যারা আপনাকে ভালোবাসে, তারা তো আপনার ক্যারিয়ার এগিয়ে যাক এটাই চাইবেন, তাই না? আমি আমার ক্যারিয়ারের জন্য অনেক কিছু হারিয়েছি, প্রেমের জন্যও অনেক কিছু হারিয়েছি। আমার একটি সিরিয়াস প্রেম ছিল, সেটি অভিনয় শুরুর আগে।'

তিনি বলেন, 'তিনি দক্ষিণ মুম্বাইয়ের একটি খুব বড় শিল্প পরিবারের ছেলে। সবকিছু ঠিক ছিল, কিন্তু যখন আমি সিনেমায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন আমার পার্টনার চাননি তার ভালোবাসার মানুষ এভাবে জনসমক্ষে আসুক। আমি সিনেমার জন্য ভালোবাসা ছাড়লাম।’ আমিশা জানান, এখনো তিনি বিয়ের ধারণায় আগ্রহী।

অভিনেত্রী বলেন, ‘আমি বিয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত, যতক্ষণ না আমি উপযুক্ত কাউকে পাই। ওই যে বলে না ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি এখনো অনেক ধনী পরিবারের কাছ থেকে নানা ধরনের প্রস্তাব পাই। আমার বয়সের অর্ধেক বয়সী মানুষ আমাকে ডেটে নিয়ে যেতে চান।’

আমিশা পাঁচ বছর বিরতির পর ২০২৩ সালে সানি দেওল ও উৎকর্ষ শর্মার সঙ্গে ‘গদার ২’ ছবি দিয়ে বড় পর্দায় ফিরে এসেছেন। এই ছবি বিশ্বব্যাপী ৬৮৬ কোটি রুপি আয় করে।

জে.এস/

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!্ড।

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

Footer Up 970x250