ছবি: সংগৃহীত
দক্ষিণী তারকা ধানুশ ও কৃতি শ্যানন জুটির নতুন সিনেমা ‘তেরে ইশক ম্যায়’ গতকাল শুক্রবার (২৮শে নভেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর রীতিমতো বক্স অফিসে রাজ করতে শুরু করেছে ছবিটি!
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বক্স অফিসে ছবিটির আয় দাঁড়িয়েছে ১৫.২৫ কোটি রুপি! যদিও দাবি করা হয়েছে, ‘তেরে ইশক ম্যায়’ ধানুশ ও সোনম কাপুরের ব্লকবাস্টার ‘রানঝানা’র সিকুয়্যাল। কিন্তু ছবির নাম বদলে দেওয়া হয়েছে। তাই ছবিটি নিয়ে ভক্তদের আলাদাই উত্তেজনা ছিল।
সেই উত্তেজনারই দেখা মিলেছে এই ছবির মুক্তিতে।
ছবিটি নিয়ে কিছু দর্শকের পর্যালোচনা মিশ্র হলেও কেউ কেউ এটিকে ‘দিল্লির একিউআই-এর চেয়েও বেশি বিষাক্ত’ বলে অভিহিত করেছেন। আবার কেউ ছবির দ্বিতীয়ার্ধে ‘প্লট হারিয়েছে’ বলে মনে করছেন। কিন্তু বক্স অফিসের পরিসংখ্যান বলছে অন্য কথা।
যেহেতু ছবিটি মুক্তির প্রথম দিনে প্রায় ১৬ কোটি রুপি আয় করেছে, সেক্ষেত্রে এই ছবি এই বছরের রোমান্টিক সিনেমা হিসেবে দ্বিতীয় বৃহত্তম উদ্বোধনী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।
এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিল আহান পাণ্ডে ও অনীত পাড্ডার ‘সাইয়ারা’ ছবিটি। যা মুক্তির প্রথম দিনেই ২১.৫ কোটি রুপি। এদিকে মুক্তির দিনে ‘তেরে ইশক ম্যায়’ ছবিটি হিন্দিতে ২৫.৭৭% দর্শক সংখ্যা রেকর্ড করেছে।
প্রেক্ষাগৃহগুলোতে সকালের শোয়ে ১৫২৯% সংখ্যক দর্শক ছিল। বিকালের শোয়ে ছিল ২১৬৭%, সন্ধ্যায় যা বেড়ে দাঁড়ায় ২৪৫৫% এবং রাতে সর্বোচ্চ ৪১৫৬% সংখ্যক দর্শক ছিল।