শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

সালমান শাহ, শাকিবকে নিয়ে সোহেল রানার যে মন্তব্য ‘ভাইরাল’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সালমান শাহকে ঘিরে দেশের চলচ্চিত্র অঙ্গনে আবারও শুরু হয়েছে তুমুল আলোচনা। এবার সেই আলোচনায় নতুন করে যুক্ত হয়েছে এক সময়ের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ সোহেল রানার নাম।

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোহেল রানার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘সালমান শাহ মারা গেছে অনেক বছর আগে। তার তো কেউ ছবি দেখেনি। তাহলে তার ফ্যান হলো কীভাবে? মানুষের থেকে শুনে বা আমাদের কাছে ইমোশনাল কথা শুনে ফ্যান হয়ে বসে আছে।’

এতেই থেমে থাকেননি এই অভিনেতা। সালমান শাহর অভিনয় নিয়েও প্রশ্ন তোলেন তিনি— ‘সালমান ছবি করেছে কটা? ২২টা। কী ধরনের ছবি করেছে? একই ধরনের সিনেমা—প্রেমের ছবি। চরিত্রের বৈচিত্র্যই তো খুঁজে পায়নি। কয়েক ধরনের চরিত্র করলেই তাকে বড় শিল্পী বলতে পারতাম।’

এছাড়া সুপারস্টার শাকিব খানকে নিয়েও মন্তব্য করেন সোহেল রানা। তার ভাষায়, ‘শাকিব খানকেও তো কদিন আগে বড় শিল্পী বলতে পারতাম না।’

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সোহেল রানার বক্তব্যকে ‘অসন্মানজনক’ বলে সমালোচনা করছেন, আবার অনেকে মনে করছেন, তিনি হয়তো নিজের দৃষ্টিভঙ্গি থেকেই বাস্তবতা তুলে ধরেছেন।

তবে সালমান শাহর ভক্তরা বিষয়টি সহজভাবে নিতে পারছেন না। তাদের মতে, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সালমান শাহ এক অনন্য অধ্যায়, যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সময়ের সঙ্গে আরও বেড়েই চলেছে।

সোহেল রানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250