সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

হুইপ হিসেবে নিয়োগ পেলেন মাশরাফিসহ ৫ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩১ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দ্বাদশ জাতীয় সংসদের চিফ হুইপ-সহ আরও ৫ জন হুইপ নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘দ্য বাংলাদেশ (হুইপ) অর্ডার, ১৯৭২’ অনুযায়ী, মঙ্গলবার (২৩শে জানুয়ারি) তাদের নিয়োগ দিয়েছেন।

সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদের চিফ হুইপ হিসেবে মাদারীপুর-১ থেকে নির্বাচিত নূর-ই-আলম চৌধুরী এমপিকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একাদশ সংসদেও চিফ হুইপের দায়িত্ব পালন করেছেন। আলাদা একটি প্রজ্ঞাপনে ইকবালুর রহিম (দিনাজপুর-৩), আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট-২), মো. নজরুল ইসলাম বাবু  (নারায়ণগঞ্জ-২), সাইমুম সরওয়ার কমল (কক্সবাজার-৩), এবং মাশরাফী বিন মোর্ত্তজা (নড়াইল-২) কে হুইপ নিয়োগ দেওয়া হয়েছে। 

ওআ/



হুইপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250