রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

৭২ কোটি টাকার সম্পত্তি সঞ্জয়ের নামে লিখে দেন এক নারী ভক্ত!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

সঞ্জয় দত্ত বলিউডের দাপুটে অভিনেতা। ১৯৮১ সালে ‘রকি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক তার। প্রথম সিনেমাতেই হিটের তকমা পেয়ে যান। ব্য়ক্তিগত জীবনে সুনীল দত্ত ও নার্গিসের সন্তান তিনি।  সিনেমার গল্পের মতোই তার জীবনে ঘটে গেল এক অবাক কাণ্ড।

১৩৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। তার একসময়ের 'চকোলেট বয়' ইমেজ বহু তরুণীর হৃদয়ে ঝড় তুলেছিল। যে কারণে সঞ্জয়ের মহিলা অনুরাগীর সংখ্যা ছিল হাজারো। সম্প্রতি উঠে এসেছে সঞ্জয় দত্তের এমনই এক মহিলা অনুরাগীর কথা। 

ঘটনাটি ঘটিয়েছিলেন সঞ্জয় দত্তের একনিষ্ঠ অনুরাগী নিশা পাতিল। সালটা ছিল ২০১৮। সে বছর পুলিশের কাছ থেকে একটি ফোন পান সঞ্জয়। জানতে পারেন, তার মহিলা অনুরাগী নিশা নিজের মৃত্যুর আগে অভিনেতার নামে তার কোটি টাকার সম্পত্তি উইল করে গেছেন।

নিশা পাতিলের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৭২ কোটি টাকা। এমনকি তিনি ব্যাঙ্কগুলোকেও চিঠি লিখে জানিয়েছিলেন, তার সকল সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে দেওয়া হোক।

আরও পড়ুন: শাহরুখ-অমিতাভদের কাছ থেকে যে পরামর্শ নিলেন মোদি

এমন ঘটনা পুলিশের কাছ থেকে জানতে পেরে হতবাক হয়ে যান খোদ সঞ্জয় দত্তও। তবে তিনি নিশাকে চিনতেন না। কোনোদিন তাদের দেখাও হয়নি। যে কারণে ভক্তের এমন পাগলামো কর্মকাণ্ডে সায় দেননি তিনি। 

সঞ্জয় জানান, পুরো ঘটনায় তিনি অভিভূত। তবে নিশার সম্পত্তি ভোগ করতে চান না তিনি। অভিনেতা বলেছিলেন, ‘আমি কোনো দাবি করব না। আমি নিশাকে চিনতাম না এবং পুরো ঘটনা নিয়ে আমি এতটাই অভিভূত যে এ বিষয়ে কথা বলাও কঠিন’

অভিনেতার আইনজীবী বলেন, ‘আমরা জানিয়ে দিয়েছি, সঞ্জয় দত্ত কোনো সম্পদের ওপর দাবি জানাবেন না এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে সকল সম্পদ নিশার পরিবারকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ মেনে চলবেন।’

ব্যক্তিগত জীবনে সঞ্জয় দত্ত নিজেই ২৯৫ কোটি টাকার মালিক। ছবি পিছু তিনি ৮-১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে জানা যায়। তার মুম্বাই ও দুবাইতে বাড়ি ও গাড়ি সবই রয়েছে। একটি হুইস্কি ব্র্যান্ডের মালিক তিনি। আবার একটি ক্রিকেট দলেরও সহ-মালিক। রয়েছে আরও একাধিক ব্যবসা।

সূত্র: ইন্ডিয়া.কম ও হিন্দুস্তান টাইমস।

এসি/ আই.কে.জে/          


সঞ্জয় দত্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250