ছবি: সংগৃহীত
বিয়ের মৌসুম মানেই সাজগোজ, গান-নাচ আর বাহারি খাবারের সমাহার। নিমন্ত্রণ পেলেই বেশির ভাগ মানুষের প্রথম আকর্ষণ থাকে বিয়েবাড়ির সুস্বাদু খাবারের দিকে। তবে এই বিষয়ে একেবারেই ব্যতিক্রম বলিউডের জনপ্রিয় নির্মাতা ও প্রযোজক করণ জোহর।
সম্প্রতি অভিনেত্রী কৃতি খারবান্দা ও অভিনেতা পুলকিত সম্রাটের সঙ্গে এক আলোচনাপর্বে বিয়ে নিয়ে কথা বলতে গিয়ে নিজের এই অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ করেন করণ জোহর।
সেখানেই তিনি জানান, আজ পর্যন্ত তিনি কোনো বিয়েবাড়িতে গিয়ে খাবার খাননি।
আলোচনার এক পর্যায়ে করণ জানতে চান, কৃতি ও পুলকিতের বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কী ছিল। উত্তরে তারা বলেন, ‘ভালো ও সুস্বাদু খাবার।’
এই উত্তর শুনে করণ নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে আমি কখনো খাবার খাইনি। খাবারের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লেট হাতে খাবার খেতে আমার ভীষণ অস্বস্তি হয়। তাই আমি কখনোই বিয়েবাড়িতে খাই না।’
করণের এই মন্তব্য শুনে কৃতি ও পুলকিত যেমন অবাক হন, তেমনি তার ভক্তরাও বিস্মিত।
কারণ, করণ জোহরের সিনেমায় বিয়ের দৃশ্য মানেই চোখধাঁধানো সাজসজ্জা, রঙিন পোশাক, আবেগঘন মুহূর্ত আর জমকালো আয়োজন। অথচ বাস্তব জীবনে সেই বিয়ের আয়োজনের খাবার থেকেই নিজেকে দূরে রাখেন তিনি।
জে.এস/
খবরটি শেয়ার করুন