বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলায় জিজ্ঞেসাবাদের জন্য বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে ২ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৭ই নভেম্বর) দুপুরে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু-সাঈদ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায় -বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত ১৯শে জুলাই ভুক্তভোগী মো. সজীব কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ১৭ই নভেম্বর সজীবের পিতা বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় সন্দিগ্ধ আসামি আরিফ হাসানকে গ্রেফতারের পর জিজ্ঞেসাবাদে এলোমেলো তথ্য প্রদান করায় সত্য উদঘাটনে ৩ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

এর আগে শনিবার (১৬ই নভেম্বর) রাতে বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয় নেওয়া হয়। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স-অ্যাটকোর নেতা।

ওআ/কেবি


রিমান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250