শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

সেই ফাইয়াজের ভাই জাকসুর জিএস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময়কার এক ছবি নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। প্রিজনভ্যান থেকে নামানো এক কিশোর, বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি গায়ে, দুই হাত সাদা রশিতে বাঁধা, হাতে কাপড়ের ব্যাগ। ছবির সেই কিশোর হাসনাতুল ইসলাম ফাইয়াজ তখন ছিলেন মাত্র ১৭ বছরের, ঢাকা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ফাইয়াজ তিন ভাইয়ের মেজ। বড় ভাই মাজহারুল ইসলাম (ডাক নাম ফাহিম) এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন।

ভাইয়ের এ অর্জনে উচ্ছ্বসিত ফাইয়াজ নিজের ফেসবুক পেজে লিখেছেন—‘একদিন আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, আম্মু, আপনার সবচেয়ে প্রিয় মানুষ কে? কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন, ‘‘ফাহিম’’। সেই আম্মুর সবচেয়ে প্রিয় মানুষ আজ জাকসুর জিএস নির্বাচনে জয়ী হয়েছেন।’

ফাইয়াজ বিশ্বাস করেন, তার ভাই শিক্ষার্থীদের জন্য শান্তিপূর্ণ ক্যাম্পাস প্রতিষ্ঠা, অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা এবং মতামতের বৈচিত্র্যকে অগ্রাধিকার দেবেন।

ফাইয়াজ উল্লেখ করেন, মাজহারুল ইসলাম বিশ্ববিদ্যালয় জীবনে বিএনসিসি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাটুনের সিইউও ও ক্যাডেট ইনচার্জ, বিতর্ক সংগঠন জেইউডিওর সহ-সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও অ্যাকাডেমিক প্ল্যাটফর্মে দায়িত্ব পালন করেছেন।

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে ফাইয়াজ লিখেছেন, ‘ভাইয়া সেই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে টর্চার করে ভাইয়ার লোকেশন জানতে চেয়েছিল। আমার কাছ থেকে না পেয়ে তারা ভাইয়ার মোবাইল ট্র্যাক করেছিল, কিন্তু কৌশলী হওয়ায় ভাইয়াকে ধরতে পারেনি।’

পোস্টে আরও লেখা, ‘সবাই দোয়া করবেন, আমার আম্মুর সবচেয়ে প্রিয় মানুষকে যেন জাকসুতেও শিক্ষার্থীরা তাদের প্রিয় হিসেবে গ্রহণ করতে পারেন। আল্লাহ যেন ভাইয়ার লক্ষ্য ও উদ্দেশ্য কবুল করেন।’

গত ১১ই সেপ্টেম্বর জাকসুতে ভোট গ্রহণ হয়। টানা ৪৪ ঘণ্টা গণনার পর আজ শনিবার (১৩ই সেপ্টেম্বর) সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম ৩ হাজার ৯৩০ ভোট পেয়ে জিএস নির্বাচিত হন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250