বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী *** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি

১৫-২০ মিনিট অন্ধকারে ছিলো বাগেরহাট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

কালবৈশাখী ঝড়ে বাগেরহাটে ভেঙে গেছে বাড়িঘর ও গাছপালা। এ সময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট অন্ধকারে ঢাকা ছিলো বাগেরহাট। বন্ধ হয়ে যায় মানুষের দৈনন্দিন কাজকর্ম। 

এমন পরিস্থিতিতে রোববার (৭ই এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাটে দিনের বেলায় নেমে আসে রাত। 

আকাশ মেঘে আচ্ছন্ন হয়ে বৃষ্টি হলেও দিনের বেলায় এমন অন্ধকার নামেনি কখনো। সকালে এভাবে অন্ধকার থাকার পর ১০ থেকে ১৫ মিনিটে ফের আকাশ পরিচ্ছন্ন হয়ে অবিরাম বৃষ্টি ঝরতে থাকে। বাগেরহাট জেলা শহরসহ ৯ উপজেলার সবখানেই এমন দৃশ্য চোখে পড়ে। 

এদিকে, দেশের ৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: বান্দরবানে কেএনএফের প্রধান সমন্বয়কসহ গ্রেফতার ২

এছাড়া আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দু’দিনে দেশের বেশকিছু অঞ্চলে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আগামী ৫ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।

এসকে/ 

বাগেরহাট অন্ধকার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250