বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন

নারীদের যন্ত্রণা বুঝতে পুরুষদেরও এই অভিজ্ঞতা হওয়া উচিত: রাশমিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১২ পূর্বাহ্ন, ৭ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

নতুন ছবি মুক্তির আগেই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাশমিকা মান্দানা। আগামী ৭ই নভেম্বর মুক্তি পাচ্ছে তার ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’।  এক অদ্ভুত ইচ্ছা প্রকাশ করে অভিনেত্রী জানালেন, তিনি চান পুরুষদেরও পিরিয়ড হোক। 'দ্য গার্লফ্রেন্ড’ ছবির প্রচারে সম্প্রতি রাশমিকা জগপতি বাবুর ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’ শোতে গিয়েছিলেন। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

সেখানেই সঞ্চালক অভিনেত্রীর সঙ্গে মজা করেন। তুলে আনেন স্কুল জীবনে রাশমিকার করা এক অভিযোগের প্রসঙ্গ। জগপতি বাবু জানতে চান, অভিনেত্রী কি সত্যিই চাইতেন পুরুষদের পিরিয়ড হোক? জবাবে সম্মতি জানান তিনি। তার মতে পুরুষদেরও অভিজ্ঞতা হওয়া উচিত যে এই সময় নারীদের ঠিক কতটা যন্ত্রণা ভোগ করতে হয়।

তার এই বক্তব্য যেমন শোরগোল ফেলেছে, তেমনই দারুণ প্রশংসিত হয়েছে। ঠিক কী বলেছেন অ্যানিম্যাল খ্যাত নায়িকা?

রাশমিকা এদিন শোতে জগপতি বাবুর প্রশ্নের জবাবে বলেন, ‘আমি চাই পুরুষদেরও ঋতুস্রাব হোক। তখনই কেবল ওরা বুঝতে পারবেন ঠিক কতটা যন্ত্রণা হয়। প্রতি মাসে নারীদের কতটা অস্বস্তি, অসুবিধায় পড়তে হয়। কীভাবে সব সামলাতে হয়।’ 

শুধু তাই নয় এই শোতেই নজর কাড়ে অভিনেত্রীর হাতের আংটিও। রাশমিকা যখন দর্শকদের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছিলেন, তখন ঝলমল করে ওঠে তার হাতের আংটিটি। সেটি দেখেই জগপতি বাবু মজা করে বলেন, ‘তোমার জীবনে এত বিজয়! বিজয় দেবেরাকোন্ডা বন্ধু হয়, বিজয় সেতুপতি... ভক্ত, বিজয় থালাপতি... চিরকালের ভক্ত। মনে হচ্ছে তুমি বিজয় আর বিজয়ম (সাফল্য) দুটোই দখল করে নিয়েছ।' 

এই কথা শুনেই লজ্জায় লাল হয়ে যান রাশমিকা। প্রসঙ্গত ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবিতে রাশমিকা মান্দানার বিপরীতে রয়েছেন দীক্ষিত শেট্টি। রাহুল রবীন্দ্রন এই ছবিটির পরিচালনা করেছেন। পরিচালকের মতে এই ছবি মুক্তির পর নাকি মেয়েরা নতুন করে বিচার করতে, বুঝতে শিখবেন তাদের প্রেমিকদের।

এ ছাড়া অভিনেত্রীর হাতে বর্তমানে একাধিক ছবি রয়েছে। তিনি এখন ‘মাইসা’ নামক একটি ছবির কাজ করছেন। বলিউডের এই প্রজেক্টটি নারীকেন্দ্রিক। এ ছাড়া আগামীতে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি পিরিয়ড অ্যাকশন ছবিতেও কাজ করবেন তিনি।

জে.এস/

রাশমিকা মান্দানা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250