বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

সালমানের বাড়িতে গুলি, সেই বিষ্ণোই গ্রেফতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩২ অপরাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতে আসার সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে।

বুধবার (১৯শে নভেম্বর) দিল্লি বিমানবন্দরে বহনকারী বিমান অবতরণের পরপরই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, আনমোল বিষ্ণোইকে ১১ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। 

চলতি বছরের এপ্রিলে আমেরিকায় গ্রেফতার হয় আনমোল। বেশ কয়েকটি হাইপ্রোফাইলসহ ভারতে ৩১টি মামলার আসামি তিনি। এর মধ্যে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। এছাড়াও, আলোচিত রাজনীতিবিদ ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডেও সম্পৃক্ততার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 

গত বছরের এপ্রিলে বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এই হামলার সঙ্গেও আনমোলের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এরপর থেকেই আনমোলকে খুঁজছিল পুলিশ।

২০২২ সালে নেপাল হয়ে দুবাই ও কেনিয়ার পর আমেরিকায় অবস্থান নেয় আনমোল বিষ্ণোই। ভারতের শীর্ষ সন্ত্রাসী ও বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই তিনি।

জে.এস/

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250