মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

প্রতিদিন নতুন সাজে ডুডলে অলিম্পিক উদযাপন গুগলের

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৪

#

ছবি : সুখবর

গুগলের ক্রোম খুললে নিশ্চয়ই কয়েকদিন থেকে খেয়াল করছেন প্রতিদিন নতুন নতুন ডুডল আসছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক ২০২৪ উদযাপনে মেতেছে গুগল। ডুডলে প্রতিদিন দেখা যাচ্ছে কোনো না কোনো পাখি, হাঁস পানিতে ভেসে যাচ্ছে। অলিম্পিকের নানা খেলায় মেতে উঠেছে তারা। প্রতিদিনের যে খেলার আয়োজন হচ্ছে সেসব খেলায় মেতে উঠতে দেখা যাচ্ছে পাখিদের।

গুগলের হোমপেজে ছোট্ট জিআইএফটিতে ক্লিক করলেই সরাসরি পৌঁছে যাওয়া যাচ্ছে উইকিপিডিয়ায় অলিম্পিকের পেজে। গেমস সংক্রান্ত যাবতীয় তথ্য মিলছে সেখান থেকেই। ২৬শে জুলাই শুরু হওয়া এই আয়োজন চলবে ১১ই আগস্ট পর্যন্ত। সীন নদীতে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

আরো পড়ুন : গুগল অ্যাকাউন্ট হ্যাকড হলে কীভাবে বুঝবেন?

আজকের ডুডলে একটি পাখিকে উইন্ডসার্ফিং করার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হতেই জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল প্রতিদিন নতুন নতুন ডুডলের মাধ্যমে বিশ্বব্যাপী এই ক্রীড়া উৎসবের উদযাপন করছে। ২০২৪ এর গ্রীষ্মকালীন অলিম্পিক এবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে।

বিশেষ দিন উপলক্ষে প্রায়ই নতুন রকমের ডুডল প্রকাশ করে গুগল। এখন পর্যন্ত পাঁচ হাজারেরও বেশি ডুডল বানানো হয়েছে গুগলের পক্ষ থেকে। প্রথমবারের বিশেষ ডুডল প্রকাশিত হয় ১৯৯৮ সালের ৩০শে আগস্ট। তবে একেবারে নতুন রূপে বিশেষ ডুডল তৈরি শুরু হয় ২০০৫ থেকে। ২০১০ সাল থেকে গুগল ডুডলে ছোট ছোট গেম খেলারও প্রচলন শুরু হয়।

এস/ আই.কে.জে/

গুগল ডুডলে অলিম্পিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250