বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

অপরাধী হলে পরিচয় বিবেচ্য নয়: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৭ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, একজন মানুষ যখন অপরাধ করে তখন তার পরিচয় কী, সেটি বিবেচ্য নয়। আমাদের কাছে বিবেচ্য হলো তিনি একজন অপরাধী। তাকে আইনের হাতে তুলে দেয়া পুলিশের কর্তব্য। সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে সেভাবে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্টনে কাবাডি স্টেডিয়ামে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানিয়ে ডিএমপি কমিশনার আরো বলেন, অবরোধের নামে যে আন্দোলনটি চলছে, সেটি মূলত সাধারণ মানুষকে কষ্ট দেয়া। তাদের চলাফেরায় বাধা সৃষ্টি করা। এটি আইনগতভাবে কতটুকু যৌক্তিক তা সবাই জানেন, দেশবাসী জানেন। এটি কেবল একজন মানুষ বা যানবাহনের বিরুদ্ধে নয়, সমস্ত জাতির বিরুদ্ধে ব্যবস্থা।

তিনি বলেন, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বসে থাকতে পারে না। জনগণের নিরাপত্তার জন্য যা যা করা দরকার সবকিছুই করা হচ্ছে। পুলিশ শুধু সকাল থেকে সন্ধ্যা নয়, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে। নিরাপত্তা বিঘ্নকারী সে যে-ই হোক তার বিরুদ্ধে পুলিশ সদা তৎপর এবং বদ্ধপরিকর।

আরো পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে চৌধুরী হাসান সারওয়ার্দী গ্রেফতার

রাজধানীতে পুলিশি নিরাপত্তায় কোনো ঘাটতি আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিবা-রাত্রি তাদের ওপর অর্পিত নিরাপত্তার দায়িত্ব পালন করে যাচ্ছে। এরপরও জায়গায় জায়গায় চোরাগুপ্তা হামলা চালানো হচ্ছে। সেটি প্রতিরোধ করার জন্য পুলিশ জনগণকে সঙ্গে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে।

এসকে/ 

পুলিশ ডিএমপি কমিশনার গ্রেফতার চৌধুরী হাসান সারওয়ার্দী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250