সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

আগামী বছর ভিসা ছাড়াই ঘুরতে পারবেন যে দেশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ২৭শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের ভোগান্তিসহ নানান বিষয় চিন্তা করে ধীরে ধীরে ভিসা ব্যবস্থা সহজ বা তুলে নিচ্ছে অনেক দেশ। বিশেষ করে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এমন উদ্যোগ দেখা যাচ্ছে। এবার এই তালিকায় যোগ হলো কেনিয়া।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো চলতি মাসে ঘোষণা দেন, কেনিয়ায় আসতে ২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে কোনো দেশের নাগরিক বা পর্যটকদের আর ভিসার প্রয়োজন হবে না।

প্রেসিডেন্ট উইলিয়াম রুট্টো জানান, তার সরকার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। ভিসার আবেদন করার বদলে এই প্ল্যাটফর্মে গিয়ে ভ্রমণ অনুমোদন নিতে পারবেন আগ্রহী পর্যটকরা।  

আরো পড়ুন:দার্জিলিং ঘুরতে গেলে দিতে হবে কর, কিন্তু কত?

যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে রাজধানী নাইরোবিতে দেওয়া এক বক্তব্যে কেনিয়ার প্রেসিডেন্ট রুট্টো ভিসামুক্ত প্রবেশের ঘোষণা দিয়ে বলেন, ‘বিশ্বের কোনো অঞ্চলের মানুষকে কেনিয়ায় আসার জন্য আর ভিসার ভার বহন করতে হবে না।’

আফ্রিকা মহাদেশকে ভিসামুক্ত করতে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুট্টো।

গত অক্টোবরে কঙ্গোতে এক সম্মেলনে তিনি বলেছিলেন, ২০২৩ সালের পর আফ্রিকার দেশগুলোর মানুষদের কেনিয়ায় আসতে আর কোনো ভিসা লাগবে না। এখন বিশ্বের সব দেশের মানুষদের জন্যই এ ব্যবস্থা করেছেন তিনি।

কেনিয়ায় অর্থনীতিতে পর্যটন খাত বড় ভূমিকা রাখে। দেশটিতে যারা যান তারা ভারত মহাসাগরের উপকূলে ছুটির দিন উপভোগ করতে পারেন। এছাড়া সেখানে সাফারি উপভোগের সুযোগও আছে।

সূত্র: সিএনএন

এইচআ/ আই.কে.জে


ভিসা ঘুরাঘুরি নতুন বছর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250