বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

আজ বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কা-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

এশিয়া কাপে বাংলাদেশের দাপুটে জয়ে বিপদে পড়ে গেছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে। দুই দলের জন্যই প্রায় একই সমীকরণ। হারলেই বাদ পড়তে হবে। 

লঙ্কানদের কাছে ৫ উইকেটে হারলেও পরের ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়ে এরই মধ্যে বাংলাদেশ উঠে গেছে সুপার ফোরে। কারণ, আজ শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচের ফল যাই হোক, বাংলাদেশ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে যাওয়ার সম্ভাবনা নেই। হয় দ্বিতীয় স্থানে থাকবে, নয় তো শীর্ষে উঠে যাবে।

সে হিসেবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান, দুই দলের জন্যই বাঁচা-মরার লড়াই। সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কাকে যে কোনো ব্যবধানে জিতলেই হবে। অন্যদিকে আফগানদেরও সম্ভাবনা আছে সুপার ফোরে ওঠার। সে ক্ষেত্রে লাহোরে রানের উইকেটে লঙ্কানদের বড় ব্যবধানেই হারাতে হবে আফগানিস্তানকে।

সব মিলিয়ে আজকের ম্যাচটি যেহেতু এমনিতেই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য, সে হিসেবে দুই দলই জানপ্রাণ দিয়ে লড়াই করবে সুপার ফোরে নিজেদের জায়গাটা ঠিক করে নেয়ার জন্য। সুতরাং, একটি জমজমাট ম্যাচই দেখতে যাচ্ছে ক্রিকেটপ্রেমীরা।

আর.এইচ/  আই.কে.জে

শ্রীলঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250