বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আপনারা ভয় করবেন না, জাপা ক্ষমতায় আসবে: জিএম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৫ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। তারা জাতীয় পার্টিকে হয়রানি করছে। কিন্তু আমরা ভয় করিনা। হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’ 

আজ সোমবার দুপুরে রংপুরের মিঠাপুকুরে পথসভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: সাকিব আল হাসানকে সতর্ক করেছে নির্বাচন কমিশন

জিএম কাদের বলেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষ শান্তিতে ছিল। সেই শান্তি ফিরে আনার জন্য পরিবর্তন দরকার, আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে।’

পথসভায় রংপুর-৫ আসনে জাপার প্রার্থী আনিছুর রহমান আনিছকে পরিচয় করিয়ে দেন। এরপর তার জন্য সবার কাছে ভোট চান।

পথসভায় আরও বক্তব্য দেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাপা নেতা আবদুল হালিম। পরে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

এসি/


জাপা জিএম কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250