মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরবেন সাকিব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ৮ই জুন ২০২৩

#

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব- ছবি: সংগৃহীত

আঙুলের চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তিনি ফিরবেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

আজ সাকিবের আঙুলের এক্স–রে দেখার পর তিনি বলেছেন, ‘আমি এক্স–রে দেখেছি। দেখে মনে হয়েছে ঠিক আছে। আমরা আশাবাদী ওয়ানডে সিরিজ থেকে সে খেলতে পারবে।’

এর আগে অবশ্য ফিটনেস নিয়ে কাজ করতে হবে সাকিবকে। দেবাশিস চৌধুরীর কথা, ‘আগে তো ফিটনেস ঠিক করতে হবে। সেটিই মূল চ্যালেঞ্জ। আর ভাঙা আঙুল নিয়ে খুব একটা সমস্যা হবে না। খুব সাধারণ ফ্র্যাকচার ছিল ওটা। দু-এক দিনের মধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করে দেব।’

বৃহস্পতিবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাকিব জিম করেছেন বেশ খানিক্ষণ। এরপর রানিং করেছেন প্রায় ২০ মিনিট। এ সময় তিনি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন।

আরো পড়ুন: মেসি বললেন, ইন্টার মায়ামিতে যাচ্ছি

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের উইকেটও দেখেছেন। কিছুক্ষণ মিরপুর স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলতেও দেখা গেছে টেস্ট দলের নিয়মিত অধিনায়ককে।

আফগানিস্তান দল বাংলাদেশ সফরে আসবে ১০ জুন। মিরপুরে দুই দলের একমাত্র টেস্ট শুরু হবে ১৪ জুন। এরপর দুই দলের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৫ জুলাই। ৮ ও ১১ জুলাই হবে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ। ওয়ানডে সিরিজের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই দুটি টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে আফগানদের বাংলাদেশ সফর।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250