সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন তারেক রহমান *** অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই: প্রধানমন্ত্রী *** দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘প্রতারক’ দুয়োর জবাব মাঠেই দিল ম্যানসিটি *** সৌদি আরবের বিমানবন্দরে আবারও হুতিদের হামলা, টার্মিনালে আগুন *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: আটকা পড়েছেন অন্তত ৫০০ বাংলাদেশি যাত্রী *** ‘লড়াই মাত্র শুরু’—দেশজুড়ে আন্দোলনের ঘোষণা ককরোচদের *** শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় *** রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী *** সৌদিতে মক্কা-মদিনার বাইরে নতুন হামলার হুমকি হুতিদের

কখন পাওয়া যাবে কোন আম, কোন লিচু : ক্যালেন্ডার প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৯ অপরাহ্ন, ১২ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গুটি জাতের আমের মধ্য দিয়ে আগামী ১৫ মে নাটোরে শুরু হবে সংগ্রহ কার্যক্রম। এর আগে ৯ মে শুরু হচ্ছে লিচু সংগ্রহ।

আবহাওয়া এবং রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সময় বিশ্লেষণ করে আজ রোববার (৭ মে) দুপুরে নাটোর জেলা প্রশাসনের এক বৈঠকে আম ও লিচু সংগ্রহের ক্যালেন্ডার প্রকাশ করা হয়।

জেলা প্রশাসক আবু নাসের ভূঁঞার সভাপতিত্বে সম্প্রতি তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্যালেন্ডার অনুযায়ী ২০ মে গোপালভোগ, ২৫ মে রানী পছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে খিরসাপাত, ১০ জুন ল্যাংড়া, ২০ জুন আম্রপালি ও মোহনভোগ, ২৫ জুন ফজলি ও হাড়িভাঙা- এভাবে পর্যায়ক্রমে চলবে অন্যান্য আম সংগ্রহ। তবে ৮ মে থেকে কাঁচা গুটি আম বাজারজাত করা যাবে।

এছাড়া মোজাফ্ফর জাতের লিচু ৯ মে, চায়না-৩ বোম্বাই ২৫ মে থেকে সংগ্রহ করা যাবে।

আরো পড়ুন: কৃষিকে রপ্তানিমুখী করা সরকারের উদ্দেশ্য: বিনা মহাপরিচালক

এ সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. জাহাঙ্গীর ফিরোজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একইসঙ্গে অপরিপক্ক ও রাসায়নিকযুক্ত আম যাতে বাজারে না আসে এ বিষয়ে মনিটরিং জোরদারের সিদ্ধান্ত হয়।

চলতি মৌসুমে নাটোরে প্রায় ৮০ হাজার মেট্রিক টন আম ও সাত হাজার ৭৮৬ মেট্রিক টন লিচু উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ।

এসি/আইকেজে 

 

আম লিচু ক্যালেন্ডার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250