রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

শ্রদ্ধেয় বঙ্গবন্ধু, বড় হয়ে আপনার মতো হতে চাই

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৩

#

শ্রদ্ধেয় বঙ্গবন্ধু,

আমার সালাম নিবেন। আমি শরীফ ইবতিহাজ ইসলাম। আমার বয়স ৭। আজকে আমি অনেক ভালো আছি কারণ আজ আমি আপনাকে কিছু লিখতে পারছি। আপনার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা কারণ আপনার জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।

যখন থেকে একটু বুঝতে শিখেছি, তখন থেকেই মুক্তিযুদ্ধের গল্পের মাধ্যমে আপনাকে চিনেছি। রিডিং পড়া শেখার পর থেকে আমি ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে মুক্তিযুদ্ধবিষয়ক অনেক বই পড়েছি। দিন দিন যতই বই পড়ছি আপনার সম্পর্কে জানার আগ্রহটা বেড়েই চলেছে। ছোটদের শেখ রাসেল, ছোটদের বঙ্গবন্ধু, স্মৃতির পাতায় শেখ রাসেল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর লেখা 'আমাদের ছোট রাসেল সোনা' বইটিসহ ছোটদের অনেকগুলো বই পড়েছি। আমি একবার শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছি। 

আমি বই পড়ে ১৫ই আগস্ট সম্পর্কে জানতে পেরেছি। তারপর বাবার কাছে বায়না ধরে আপনার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে নিজের চোখে সব দেখে এসেছি। আমি মুক্তিযুদ্ধ জাদুঘরেও গিয়েছি। আমি জানি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আপনার বাড়ি। আমার খুব ইচ্ছে আমি একবার হলেও সেখানে যাবো। আমার বই পড়তে অনেক ভালো লাগে। আমার সংগ্রহে ৭০টি বই আছে। আমি আপনার লেখা অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা এই বই দুইটি কিনতে চেয়েছি। মা বলেছে আর একটু বড় হলে কিনে দিবে। 

আমি যখন আপনার ৭ই মার্চের ভাষণ শুনি তখন আমিও সাথে সাথে বলতে থাকি ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম'। মাঝে মাঝে অনেক আফসোস লাগে, ইস কেন যে মুক্তিযুদ্ধের সময় আমার জন্ম হলো না? যদি হতো তাহলে আর গল্প শুনতে হতো না, নিজেই অংশ নিতাম। আমি বড় হয়ে আপনার মতো হতে চাই। আপনার মতো সাহসী, বুদ্ধিমান ও দেশপ্রেমিক। একজন সৎ মানুষ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি জানি, বাঙালিরা ভাষার জন্য লড়াই করেছে। আমাদের মাতৃভাষাও বাংলা। তারপরও কি ইংরেজিতে মার্কস কম পেলে বকা শুনতে হতো আপনাকেও!

দোয়া করবেন, আমাদের মতো শিশুরা যেন আপনার আদর্শ নিয়ে বড় হতে পারি এবং দেশকে ভালোবেসে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারি।

-ইতি 

আপনার স্নেহের 

শরীফ ইবতিহাজ ইসলাম 

আরও পড়ুন: যদি কখনো মনে পড়ে একটা চিঠি দিও

এস/ আই.কে.জে/

বঙ্গবন্ধু স্বাধীন দেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250