বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ

ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল 

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৭ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: মিরাজের ফেসবুক পেজ থেকে

ইংল্যান্ডের মাটিতে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইতোমধ্যেই ইংল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ দল। দুই ভাগে ভাগ হয়ে ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দলের খেলোয়াড় আর কোচিং স্টাফের সদস্যরা। 

গত রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাতে প্রথম বহরে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটারসহ কোচিং স্টাফদের সদস্যরা। তারা লন্ডোনে পৌঁছায় সোমবার (১ মে) বাংলাদেশ সময় রাত ৮টায়। আর সোমবার সকালে দেশ ছাড়ে বাংলাদেশ দলের দ্বিতীয় বহর, যেখানে ছিলেন মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, রনি তালুকদার ও হাসান মাহমুদরা। দ্বিতীয় বহরের রওনা দেওয়া ক্রিকেটাররও ইংল্যান্ডে পৌঁছেছে আজ মঙ্গলবার (২ মে) ১২টা ৩০ মিনিটে।

লিটন দাস, সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান বাদে বাংলাদেশ দলের সকল সদস্যই এই দুই বহরে ইংল্যান্ডে পৌঁছে গেছেন। আইপিএল থেকে আগেভাগে দেশে ফিরলেও দলের সঙ্গে না গিয়ে ৩ মে লন্ডন যাওয়ার কথা লিটনের। এদিকে পরিবারের সঙ্গে ছুটি কাঁটাতে যুক্তরাষ্ট্রে থাকায় সেখান থেকেই সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। এখনও আইপিএল খেলতে ভারতে থাকা মুস্তাফিজুর রহমানও সরাসরি যাবেন ইংল্যান্ডে। 

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২ মে ২০২৩)

মূল সিরিজ শুরু হওয়ার আগে আগামী ৫ মে চেমসফোর্ডে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তার আগেই দলের সকল সদস্যের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। আগামী ৯, ১২ ও ১৪ মে আয়ারল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স।

আয়ারল্যান্ড সিরিজের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,  মেহেদি হাসান মিরাজ, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মাহমুদ।

এম/

 

বাংলাদেশ আয়ারল্যান্ড সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250