শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

কবিতা : তুই একবার এসে দেখে যা নিরঞ্জন —সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

তুই একবার এসে দেখে যা নিরঞ্জন

——সিফাত রাখী 

তুই একবার এসে দেখে যা নিরঞ্জন..... 

আমি আজ কতটা সুখে আছি 

তোর দেয়া অনলে কতটা  মনভরে আমি জ্বলছি 

চিতার অনলে বসে আমি প্রাণ খুলে  আজ হাসছি। 

তুই দেখে যা....

একবার এসে দেখে যা নিরঞ্জন। 


তুই তো এমনটাই চেয়েছিলি 

আমি আজ তোর সাজানো কাঁচের পুতুল।

মরা লাশ আর আমার মাঝে তেমন বড় কোনও পার্থক্য নেই। 

আমার সামনে আজ উঁচু উঁচু দেয়াল 

এ দেয়াল পেরিয়ে যাবার 

সাহস আর সাধ্য কোনটিই  আমার নেই। 

 তুই দেখে যা.....

 তুই একবার এসে দেখে যা নিরঞ্জন। 


আমার ভালো থাকার সাদা পায়রাগুলো

 বন্দি খাঁচায় কত ছটফট করে

 খাঁচা ভেঙে পালানোর কোনও পথ নেই। 

একবার ওরা দেখতে চায় 

খোলা আকাশ, খোলা মাঠ।

কতটা অসহায় আমার ডানাভাঙা পায়রাগুলো

দেখে যা নিরঞ্জন.....

 তুই একবার এসে দেখে যা। 


তুই তো আমায় ভাসাতে চেয়েছিলি দুঃখের সাগরে 

হ্যাঁ চোখের জল যার সাগর সম

সে তো ভাসবেই অপার দুঃখের সমুদ্রে 

আমি ভাসছি সাগর সম জলে

মিথ্যে ভালো থাকার ছলে।


তুই জেনে আরো খুশি হবি... 

এই আমি আর নেই সেই আমি। 

খোলস বদলাতে বদলাতে

 ক্লান্ত বিধ্বস্ত ভীষণ অবহেলিত

 কীটপতঙ্গের মত জীবন আমার। 

এটাই তো চেয়েছিলি তুই।

এই কৃত্রিম হাসিমাখা মুখ

তুই দেখে যা.... 

একবার এসে তুই দেখে যা নিরঞ্জন। 

 

নীল সমুদ্রের বালিয়াড়ি তে

 আর গড়তে পারি না খেলনা বাড়ি।

 কবিতার শব্দগুলো ছটফট করে

 ডায়েরির পাতায় আসার লাগি

আমার সব কবিতারা রক্তাক্ত আজ।


সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণায় নীল হয়ে গেছে

তোর নীলাঞ্জনা।

তুই দেখে যা .... 

তুই একবার এসে দেখে যা নিরঞ্জন।

আরো পড়ুন : কবিতা: রক্তস্নাত আমার আঙিনা -খোকন কুমার রায়


কবিতা সিফাত রাখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250