মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’ *** স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত *** বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ *** ‘পিনাকী, ডাস্টবিন শফিক, গোলাম মোর্তোজার অনুরোধে গ্রেপ্তার’ *** কফি পানের ভিডিওটিও এআই দিয়ে তৈরি, নেতানিয়াহু আসলে কোথায় *** স্ত্রীর সঙ্গে ‘গর্ভবতী’ বোধ করেন স্বামীও, কিন্তু কেন

ক্রিকেট বিশ্বে বেঁচে থাকবেন কিংবদন্তি তারকা হিথ স্ট্রিক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বকে স্তব্ধ করে দিয়ে চলে গেলেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছিলেন তিনি। জিম্বাবোয়ের হয়ে ১৮৯ টি ওয়ান ডে এবং ৬৫টি টেস্টে তিনি প্রতিনিধিত্ব করে ৪৯৩৩ রান এবং ৪৫৫ টি উইকেট পেয়েছিলেন তিনি। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর তিনি জিম্বাবোয়ে, বাংলাদেশ এবং কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্যানসারের বিরুদ্ধে স্ট্রিকের লড়াই যেন ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। গত মে মাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ আফ্রিকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছিলেন। কিন্তু শেষরক্ষা হল না। ক্যানসারের সঙ্গে লড়াই শেষে হার মানলেন তিনি।

১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্যারিয়ারে অভিষেক ঘটে স্ট্রিকের। দেশের হয়ে ১৮৯টি ম্যাচ খেলেছেন জিম্বাবোয়ের স্বর্ণযুগের অন্যতম সেরা অলরাউন্ডার। খেলেছেন ৬৫টি টেস্টেও। যেখানে তাঁর সংগ্রহ ৪৯৩৩ রান। সব ফরম্যাট মিলিয়ে ৪৫৫টি উইকেট তাঁর ঝুলিতে। তিনিই জিম্বাবোয়ের একমাত্র ক্রিকেটার যাঁর টেস্টে এক হাজার রান ও ১০০ উইকেট এবং ওয়ানডে ক্রিকেটে ২০০০ রান এবং ২০০ উইকেট রয়েছে। ২০০০ সালে দেশের অধিনায়কের দায়িত্বও পালন করেছেন তিনি। ক্রিকেটকে বিদায় জানানোর পর বাংলাদেশ দলের কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল তাঁকে।

আর.এইচ

Heath Streak

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250