বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী *** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

কয়লাভিত্তিক জ্বালানি উৎপাদনকে হুমকি হিসেবে দেখছে জাতিসংঘ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৩

#

নতুন করে কয়লাভিত্তিক জ্বালানি উৎপাদনকে মারাত্মক হুমকি হিসেবে দেখছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ। এদিকে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশকে আর্থিক সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তরের দাবি জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

রুশ-ইউক্রেন যুদ্ধে ইউরোপের নিষেধাজ্ঞায় চরম জ্বালানি সংকটে পড়ে ইউরোপ। গত বছরের মাঝামাঝিতে জার্মানি থেকে শুরু হয়ে ইউরোপের অনেক দেশই ফেরে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে। সবশেষ জলবায়ু সম্মেলনে দরিদ্র দেশের জন্য সহায়তা তহবিল গঠনের চুক্তিতে সম্মত হলেও, কার্বন নিঃসরণ কমানো বা বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখার আন্তর্জাতিক চুক্তি নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ হয় কপ-২৭।

তিনদিনের সফরে জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মোহাম্মদ এখন বাংলাদেশে। শনিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে ‘রোড টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস সামিট-২০২৩’-এ বিশেষ অতিথি হিসেবে যোগ দেন তিনি। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, জ্বালানি চাহিদা মেটাতে আবারও কয়লাভিত্তিক জ্বালানির ব্যবহার কার্বন নিঃসরণ বাড়াবে।

আমিনা জে মোহাম্মদ বলেন, ‘গত বছর আমরা দেখেছি, ২০০ কয়লা বিদ্যুৎকেন্দ্র আবারও উৎপাদনে এসেছে। এটা বন্ধ হওয়া দরকার। জ্বালানি নিরাপত্তার নামে এ ধরনের কাজ চলছে। আমি নিশ্চিত এর বিকল্প আছে। এতে এক বিলিয়ন মানুষকে এর ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।’

জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশকে আর্থিক সহায়তাসহ প্রযুক্তি হস্তান্তরের দাবি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চাহিদা অনুসারে অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তর ছাড়া লক্ষ্যমাত্রা পূর্ণ হবে না। জোর পদক্ষেপ ছাড়া এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনও সম্ভব হবে না।

আই.কে.জে/ 


কয়লাভিত্তিক জ্বালানি উৎপাদনকে হুমকি হিসেবে দেখছে জাতিসংঘ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: শিক্ষামন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল: এমপির পিএস বললেন—‘না বুঝে ভুল করেছি’

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250