শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রাণ দিয়েছে ৩০ লাখ মানুষ: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সুখবর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। ১৯৭১ সালে মানুষের ন্যায্য দাবি অস্বীকার করা হয়। নির্যাতন আর গণহত্যা শুরু হলে সারা বাংলাদেশ ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

ঢাকা ক্লাবে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে (১৬ই ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। 

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এবং ক্লাব সভাপতি আশরাফুজ্জামান খান ক্লাবের মুক্তিযোদ্ধা সদস্যগণকে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করেন। আশরাফুজ্জামান খান এতে স্বাগত বক্তৃতা করেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা মাসরুর-উল-হক সিদ্দিকী, বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ, বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুল আলম, বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খান, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ ও বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ।   

সংসদ সদস্য আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে বক্তৃতা ও কবিতা পাঠ করেন। শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় বিশেষ নৃত্যানুষ্ঠানসহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান  পরিবেশন করা হয়।

এসকে/এএম/

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250