সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির *** বাজারে এলপি গ্যাসের সংকট নেই, সরকারকে জানাল কোম্পানিগুলো *** ন্যাম ভবনে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মকে বারান্দায়ও ঘুমাতে হতো: পুলিশ *** বন্দুকের ছায়ায় ভোট: পাকিস্তান-শাসিত কাশ্মীরে নির্বাচন নিয়ে বিতর্ক *** ব্রেন্ট ক্রিস্টেনসেন হঠাৎ ভারতে, চার মাসে তৃতীয় সফর, নেপথ্যে কী *** ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৩৬

গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে আরেকটি জেব্রা–শাবকের জন্ম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৬ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

জেব্রা–শাবক - ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরেকটি জেব্রা–শাবকের জন্ম হয়েছে। গত শনিবার রাতে শাবকটির জন্ম হয়। গতকাল রোববার রাত ১১টার দিকে খবরটি সাংবাদিকদের জানানো হয়। এর আগে গত এপ্রিল মাসে একটি জেব্রা–শাবকের জন্ম হয়েছিল।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে মা জেব্রাটি ঝোপের আড়াল থেকে শাবকসহ বের হয়েছে। শাবকটির শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে, এটি শনিবার ভোররাতের দিকে জন্ম নিয়ে থাকতে পারে। শাবকটির জন্মের পর তাদের ওপর নিবিড় দৃষ্টি রাখা হচ্ছে। পার্কে ১৩টি স্ত্রী ও ১৩টি পুরুষ জেব্রা আগে থেকেই আছে। শনিবার জন্ম নেওয়া জেব্রা–শাবকসহ তাদের পালটি এখন ২৭ সদস্যের।


ছবি: সংগৃহীত

পার্ক সূত্র জানায়, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার পর একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কিছু জেব্রা সাফারি পার্কে আনা হয়। জেব্রাগুলো পার্কের ‘আফ্রিকান সাফারি’ অংশে ঝোপঝাড় ও তৃণভূমির সমন্বয়ে বিশাল এলাকাজুড়ে বিচরণ করে। জেব্রার সঙ্গে ওয়াইল্ডবিস্ট, জিরাফ, গ্যাজেল, কমন ইল্যান্ডসহ আরও বেশ কিছু প্রাণী বসবাস করে।

আরো পড়ুন:এখনই ঘুরে আসুন প্রকৃতি কন্যা জাফলং

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শনিবার শাবকটির জন্ম হয়েছে। তবে শাবকটি স্ত্রী নাকি পুরুষ প্রজাতির, তা জানা যায়নি। কয়েক দিনের মধ্যেই জানা সম্ভব হবে। মা জেব্রা ও শাবকটি ভালো আছে।

এম/


গাজীপুর বঙ্গবন্ধু সাফারি পার্ক জেব্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250