বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল

গুম-খুন শুরু করেছিল বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

গুম-খুন শুরু করেছিল বিএনপি, আমরা এগুলো বন্ধ করে আজকে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করেছি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এখন খুন-গুম আমরা সচরাচর দেখছি না। 

রোববার (১০ই ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৪ সালে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্ধৃতি দিয়েছিলেন, সেখানে দেখা গেছে ৪৭০ জনের মতো গুম হয়েছিল এক বছরে। এই গুম-খুন তখন প্রতিনিয়ত হতো। দেশে এই গুম-খুন এখন সচরাচর দেখছি না। এগুলো ব্যাপকহারে দেখেছিলাম ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত (বিএনপি ক্ষমতায় থাকাকালে)।

এসময় বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, এগুলো বলে বিভ্রান্তি ছড়িয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। 

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করেছিল বিএনপি। সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন দলটির নেতাকর্মীরা। মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সাথে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

বিএনপির সমাবেশের সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত যা খুশি করতে চেয়েছে তাদের বাধা দেয়া হয়নি। ২৮ অক্টোবর পর্যন্ত দেখেছি। সেই দিন তাদের মারমুখী আচরণ দেখেছি। যারা এমন সহিংসতা চালিয়েছে তারাই যদি বলে এই দেশে রাজনীতি করতে দেয়া হয় না। তাহলে প্রশ্ন ওঠে তারা কোন সময়ের কথা বলছে?

তিনি আরও বলেন, অন্যায়ভাবে ওয়ারেন্ট ছাড়া কাউকে আটক করা হচ্ছে না। ড্রোনের মাধ্যমে ভিডিও ফুটেজ দেখেই মিলিয়ে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুষ্টু ছেলে ইসরাইল: কাদেরমধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুষ্টু ছেলে ইসরাইল: কাদের

এদিকে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের একাধিক নেতা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন, এক সপ্তাহের মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে আগামী ২৯ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সংগঠনটি।  

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নিরাপত্তা বাহিনীর দেখার বিষয়। সবাই যেন নির্বাচনের বিধিনিষেধ মেনে চলেন সেটাই বলবো।

এই মুহূর্তে আমাদের নির্দেশনা নাই। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা করণীয় নির্বাচন কমিশন তাই করবে বলেও মন্তব্য করেন তিনি। 

ওআ/

বিএনপি গুম খুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250