রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

চিত্ত চাঙ্গা করতে ছুটে চলা সেই গ্রামে

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রিয় নির্মল,

আমার শুভেচ্ছা ও ভালোবাসা গ্রাহ্য করিও। অনেকদিন চিঠি প্রদান করিনি ভেবে অন্তরাত্মা মন্দ করার এক পসলাও প্রয়োজন নেই। আসলে ভ্রমণপ্রিয় মানবের যে কর্ম! চিত্ত চাঙ্গা করতে নিজের ছুটে চলা সেই গ্রামে। রথতোলা বামে করে প্রবেশ করি পিতামহের গৃহে। প্রফুল্ল অন্তর তখন প্রবেশ করেছে যে মনোরমে। “শান্তির অদৃশ্য আশ্রমে প্রবেশ যেন করলাম”- ঠিক অনুরূপই হৃদয়ে বিড়বিড় করলাম।

অরণ্যে ভরা, বৃক্ষ ও প্রাণিতে ভরা সে গ্রামটা হলো চরপাড়া। পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের এক গ্রাম। ঘনবসতি নেহাত কম নয়। সবাই গৃহপালিত প্রাণি পরিচর্যায় ব্যস্ত সময় পার করে। কেউ আবার গ্রামের চিরপরিচিত দৃশ্য যা কৃষি নামে অভিহিত; সে কার্যও প্রভাত থেকে সূর্যাস্ত পর্যন্ত মনঃসংযোগের মাধ্যমে সহজে সম্পাদন করে। গৃহিণীবৃন্দ গৃহের কার্য সম্পাদন করে যেন ক্ষীপ্র গতিতে। আবার গৃহপালিত পশুপাখি পরিচর্যায়ও রাখে অগ্রণী ভূমিকা। নসিমনের মতো অনুরূপ গাড়ি পাশ কাটিয়ে গেল। দেখলাম রাশি রাশি ধান্য শুধুই ঝুলছে আর দুলছে। 

সবাই জেলাটাকে পাগলা গারদের জেলা বলে সম্বোধন করলেও আমি অভিহিত করবো একে উন্নত জেলা হিসেবে। কারণ আমি কয়েকটি দিন জেলাটির বিভিন্ন স্থান পর্যবেক্ষণ করে পেয়েছিলাম সন্তোষজনক ফলাফল। গহনা, মিষ্টান্ন, দুগ্ধ, ধান্যতে আমি বলব বিখ্যাত এই বৃহত্তর পাবনা। এর বর্তমান অবস্থা একখণ্ড রাশিয়ার প্রদেশের অংশের মতো; শুধু শীতল পরিবেশ অনুপস্থিত। কারণ এ জেলা উত্তর-মধ্য বঙ্গে অবস্থান করছে। এ জেলার ঈশ্বরদীতে নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে কর্মরত বিদেশী শ্রমিকের মুখে বঙ্গের মাতৃভাষা শুনে আনন্দ পেয়েছিলাম। আর একমাত্র মানসিক হাসপাতাল তো এ জেলাতেই। এ জেলায় কবিও এসেছেন; জন্মেছেন এই সুন্দর ভূমিতে।

আজ আর নয়। তোমার পিতা-মাতাকে আমার সালাম জানিও। ছোট বোনকে স্নেহ করিও ও চিঠি লিখিও এবং পাঠিও। 

-- ইতি

তোমার বন্ধু 

মোজাম্মেল

গ্রীনরোড, ধানমন্ডি,

ঢাকা-১২০৫

আরও পড়ুন : নতুন প্রজন্মের কাছে এক বীর মুক্তিযোদ্ধার খোলা চিঠি

একে/  আই.কে.জে



ভ্রমণ গ্রাম চাটমোহর পাবনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250