বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

তৃতীয় ওয়ানডেতে তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২০ অপরাহ্ন, ১১ই জুলাই ২০২৩

#

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত আফগানিস্তানের - ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে মঞ্চটা খুব একটা পরিচিত নয় বাংলাদেশের। দেশের মাটিতে কোনো ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তারা নামছে ধবলধোলাই এড়াতে। চট্টগ্রামে আজ তৃতীয় ম্যাচটা বাংলাদেশ খেলছে সে মঞ্চে দাঁড়িয়েই। প্রথম দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে।

প্রথমে ব্যাট করে বড় স্কোর গড়া যায়। দ্বিতীয় ম্যাচেই এ বিষয়টা প্রমাণ করতে পেরেছিলো আফগান ব্যাটাররা। যে কারণে সিরিজের শেষ ম্যাচে এসেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমত উল্লাহ শহিদি। বাংলাদেশকে যথারীতি ফিল্ডিং করতে হবে।

চোটের কারণে ইবাদত হোসেনের সিরিজ শেষ হয়ে গেছে। অন্য দুই পেসার হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানও নেই আজ। দলে এসেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম। ফলে বাংলাদেশ আজ খেলছে এক জন কম পেসার নিয়ে।

আগেই সিরিজ জিতে যাওয়া আফগানিস্তান বিশ্রামে রেখেছে রশিদ খানকে। এর আগে একমাত্র টেস্টেও ছিলেন না রশিদ। 

এ ছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাঁদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর। ডানহাতি পেসার রহমান ও বাঁহাতি স্পিনার জিয়া, দুজনেরই অভিষেক হচ্ছে আজ।

আফগানিস্তান একাদশ 

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবি, জিয়া আকবর, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই ও জিয়া আকবর।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আরো পড়ুন: হোয়াইটওয়াশ এড়ানো যাবে কি?

আজ বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। জিততে পারলে হোয়াইটওয়াশ এড়াবে। হারলে লজ্জার ষোলকলা পূর্ণ করবে লিটন দাসের দল।

এম/


টস সিদ্ধান্ত আফগানিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250