শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

দেশের অস্তিত্ব, স্বাধীনতা, গণতন্ত্র টিকবে কিনা সন্দেহ মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪০ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা আমেরিকা থেকে শূন্য হাতে দেশে ফিরেছেন উল্লেখ করে  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'বহু চেষ্টা করেও ভিসা নীতি বাতিল করতে পারেনি।'

আজ বৃহস্পতিবার (৫অক্টোবর) বিএনপির কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী লংমার্চে অংশ নিয়ে  ঢাকা-চট্টগ্রাম সড়কের কালাকচুয়া বাজারে অস্থায়ী মঞ্চে ভাষণ দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'সরকার দেশমাতা খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলখানায় আটকে রেখেছে, চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না। কারণ তারা জানে খালেদা জিয়া জনগণের কাছে গেলে এ সরকার একদণ্ডও টিকতে পারবে না। সরকার আমাদের নেতা তারেক জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রেখেছে।' 

তিনি আরও বলেন, 'এই মুহূর্তে দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। দেশের অস্তিত্ব থাকবে কি না? দেশের স্বাধীনতা টিকবে কি না? দেশে গণতন্ত্র থাকবে কি না এই মুহূর্তে সেটা অনিশ্চিত। এ মুহূর্তে এক দফা দাবি শেখ হাসিনার অধিনে নির্বাচন নয়। ২০১৮ সালে আমরা ভোট দিতে পারিনি, আপনারাও ভোট দিতে পারেননি।' 

ফখরুল বলেন, 'সরকার উন্নয়ন করেছে বলে; কিন্তু এই ব্রিজ, ফ্লাইওভার, ট্যানেল করেছে জনগণের উন্নয়নের জন্য? আজকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পারমাণবিক জ্বালানি হস্তান্তর করবে। এই পারমাণবিক রাসায়নিক এত ভয়াবহ, যা মাইলের পর মাইল ধ্বংস করে ফেলে। প্রজন্মের পর প্রজন্ম বছরের পর বছর সেটা ভোগায়। হিরোশিমায় তাই হয়েছিল, চেরনোবিলেও একই ঘটনা ঘটেছিল।'

সরকার এগুলোকে উন্নয়ন বলে, আসলে এর নাম করে অর্থ আত্মসাতের জন্যই এগুলো করেছে বলেন, মির্জা ফখরুল।

অবিলম্বে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে কুমিল্লা থেকে চট্টগ্রামমুখী লংমার্চে অংশ নিয়ে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী কুমিল্লার বুড়িচং থানার কালাকচুয়ায় সমবেত হন। সেখানে অস্থায়ী মঞ্চে আয়োজত সমাবেশে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

একে/


শেখ হাসিনা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250