বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শাকিরার ভারতের কনসার্ট বাতিল *** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২২ পূর্বাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার কারণে রোদের দেখা পাওয়া যাচ্ছে না। তীব্র শীতে দুর্ভোগে পড়েছে মানুষ।আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ শনিবার (১৩ই জানুয়ারি) সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরের জেলা নওগাঁয়, ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেয় আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, দেশের চার জেলা—কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা) বইছে। তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, ঘন কুয়াশার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রাও কমছে। দিনের তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। এই ধারাবাহিকতায় আজ নওগাঁয় সবচেয়ে কম ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

বজলুর রশিদ আরও বলেন, পুরো রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের কিছু অংশ এবং যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে। আগামী দুই থেকে তিন দিন এটি থাকতে পারে।  

আরও পড়ুন: তীব্র শীতের মাঝে বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর আরও বলেছে, সারা দেশে আজ মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকবে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। আগামী দুই থেকে তিন দিন শীতের অনুভূতি বেশি থাকতে পারে।

আগামী ১৮ ও ১৯শে জানুয়ারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে পারে বলেও জানান বজলুর রশিদ।

এসকে/ আই. কে. জে/ 

আবহাওয়া অধিদপ্তর নওগাঁ সর্বনিম্ন তাপমাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250