সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন

নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত কষ্ট করতে হবে: বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আলু-পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারত পেঁয়াজ রপ্তানিতে দর বেঁধে দিয়েছে। এরপর ট্যাক্স আছে। এ জন্য ভারতীয় পেঁয়াজ দেশে পৌঁছতে ১১০ থেকে ১১৫ টাকা হয়ে যায়। এ ছাড়া দেশি পেঁয়াজের মজুত প্রায় শেষের দিকে। নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আরও এক মাস একটু কষ্ট করতে হবে।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রংপুরের নবদীগঞ্জ অপু মুনশি ক্যানসার হাসপাতাল পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী এসব বলেন। এ সময় হাসপাতালের কর্মকর্তারা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টিপু মুনশি বলেন, দেশের নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরতে আরও এক মাস সময় লাগবে। ইতিমধ্যে ডিম আমদানির বিষয়টি চূড়ান্ত হলেও কিছু ‘টেকনিক্যাল’ কারণে পিছিয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আলু আমদানির সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা আমদানির জন্য আসবেন, তাদের সহায়তা করা হবে।

পোশাকশিল্প নিয়ে যারা সহিংসতা করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি নিয়ে মালিক ও শ্রমিকের সঙ্গে আলোচনা চলছে। পাশের দেশগুলোর মজুরি কাঠামো যাচাই করা হচ্ছে। চলতি বছরের ডিসেম্বরের শুরুতে তা কার্যকর হবে। এখন যাঁরা বিশৃঙ্খলা করছেন, তাঁরা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে করছেন।

মন্ত্রী বলেন, দেশে অনেক সরকার ক্ষমতায় বসলেও শুধু আওয়ামী লীগ সরকার পোশাকশ্রমিকদের নিয়ে ভেবেছে। দুই হাজার ৫০০ টাকার বেতন নিয়ে গেছেন আট থেকে ১০ হাজারে।

এসকে/ 


ভারত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি পেঁয়াজ নতুন পেয়াঁজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250