মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

নরসিংদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা ও অন্য আরও ১০টি প্রকল্প উদ্বোধন করতে নরসিংদী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে তিনি সেখানে পৌঁছান।

জানা গেছে, প্রকল্পসমূহ উদ্বোধনের পর জেলার মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। তার সফর উপলক্ষে উৎসবের আমেজ বিরাজ করছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। ব্যানার-ফেস্টুনে সেজেছে জেলাশহর। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা নরসিংদী। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে নিরাপত্তা দেওয়ার জন্য নরসিংদীতে অবস্থান করছেন। এ ছাড়া সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম ও আশপাশ এলাকায়।

বেলা সাড়ে ১১টায় পলাশে এশিয়ার বৃহত্তম গ্রিন ঘোড়াশাল পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে দুপুর আড়াইটায় নরসিংদী সার্কিট হাউজে এসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। এরপর নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে বসে অনলাইনে ৪৭ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ১২৬ টাকা ব্যায়ে নির্মিত বাকি ১০টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

ওআ/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250